মাইক ফেলে মঞ্চে লুটিয়ে পড়লেন

প্রকাশঃ জুন ১৯, ২০১৬ সময়ঃ ২:২০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:২০ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

cpt301345514-high-jpg

যুক্তরাজ্যের রক সংগীত শিল্পী মিট লোফ। গানে যেমন খ্যাতি তার তেমনি রয়েছে দর্শকপ্রিয়তা। ‘ব্যাট আউট অব হেল’ অ্যালবামের কর্ণধার মিট লোফের পুরো নাম মারভিন লি এডে। মঞ্চে গান গাইছেন এমন সময় হঠাৎ মাইক ফেলে মঞ্চে গড়াগড়ি খেতে লাগলেন শিল্পী। দর্শক শ্রোতাদের অনেকেই একে শিল্পীর পরিবেশনের অংশ বলে ভুল করলেন।  তবে সহশিল্পীদের কয়েকজন কাছে গিয়ে বুঝলেন অসুস্থ হয়ে পড়েছেন রক গায়ক।

গত বৃহস্পতিবার ঠিক এমই ঘটনা ঘটেছে কানাডার এনডমনটনে ।

বিবিসি জানায়, যুক্তরাজ্যের রক সংগীত শিল্পী মিট লোফ (৬৮) এডমনটনের কনসার্টে গান গাইতে গাইতে মঞ্চে লুটিয়ে পড়েন। পড়ে সহশিল্পীরা তাঁকে তুলে নিয়ে যান। মিট লোফকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসার পর সুস্থ ও নিরাপদ আছেন এই রক সংগীত শিল্পী।

সামাজিক যোগযোগমাধ্যম ফেসবুকের এক বার্তায় মিট লোফ বলেন, তীব্র পানিশূন্যতার কারণে তিনি গান গাইতে গাইতে অসুস্থ হয়ে পড়েন। ওই বার্তায় তিনি, ভক্ত ও সমর্থকদের ধন্যবাদ জানান এবং দ্রুত সেরে ওঠার আশা করেন।

বিবিসি আরো জানায়, হাসপাতালে নেওয়ার পর মিট লোফের কিছু নিয়মমাফিক পরীক্ষা করা হয়েছে। বর্তমানে তিনি দ্রুত সেরে উঠছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। এর আগে গত সপ্তাহে অসুস্থতার কারণে কয়েকটি কনসার্ট বাতিল করেন মিট লোফ। ওই কনসার্টের পরিবর্তিত তারিখ এখনো জানানো হয়নি।

উল্লেখ্য, মিট লোফের ‘ব্যাট আউট অব হেল’ অ্যালবামটি বিশ্বজুড়ে চার কোটি ৩০ লাখ কপি বিক্রি হয়েছে। ৪০ বছর আগে প্রকাশিত এই অ্যালবান এখনো প্রতিবছর দুই লাখ কপি করে বিক্রি হয়।

 

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G