মানুষরূপী হাল্ক, পৃথিবীর বৃহত্তম মানব

প্রকাশঃ জুন ২১, ২০১৬ সময়ঃ ৫:১৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০৬ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

sajad600_1466061261

কমিকসের সুপার হিরোদের তালিকায় শীর্ষের দিকে স্থান দখল করে থাকা হিরোদের মাঝে বিরাটাকার মহাপরাক্রমশালী হাল্ক সবার পরিচিত একটি চরিত্র। আমরা কমবেশি সবাই এই সুপারহিরোর কর্মকাণ্ড ব্যাপক উপভোগ করি । সহজ সরল এক মানুষ মুহূর্তের মাঝেই কেমন যেন এক রাগী দানবে পরিণীত হয়ে উঠে । হলিউডের এই জনপ্রিয় মুভির বিশেষ চরিত্রের হাল্ককে এবার বাস্তবে দেখা গেল।

g

সাজাদ গারিবি নামে এই তরুণকে বলা হচ্ছে ইরানি হাল্ক। বয়স সবে মাত্র ২৪, ওজন ১৭৫ কেজি! হলিউডের হাল্ক সিনেমাটা যারা দেখছেন তারা নিশ্চয় এই ছবিগুলো দেখলে বিনা তর্কে মেনে নেবেন বাস্তবের হাল্ক এই তরুণই। তাকে বলা হচ্ছে বর্তমান বিশ্বের সবচেয়ে বিশালদেহী মানুষ।

Cj97WYpUgAAvu24

সম্প্রতি ফটোশেয়ারিংয়ের ওয়েবসাইট ইনস্টাগ্রামে সাজাদের বেশ কয়েকটি ছবি প্রকাশের পরপরই ইন্টারনেট দুনিয়ায় রীতিমতো হইচই পড়ে গেছে। তাকে পারসিয়ান হারকিউলিস বা পারস্যের হারকিউলিস বলে ডাকা হচ্ছে। গ্রিক কিংবদন্তীর এক বীরের নাম হারকিউলিস। যিনি ছিলেন দেবরাজ জিউসের ঔরশে এক মানবীর গর্ভে জন্ম নেয়া শক্তিমান পুরুষ।

ss copy

তবে এই তরুণ হাল্ক সম্পর্কে খুব বেশি কিছু জানা যাচ্ছে না।  তিনি নাকি ভারোত্তলন পছন্দ করেন। লোকজন তার কাছে ভিড়তে ভয় পায় কিন্তু একবার যে সাহস করে এগিয়ে যায় সে স্বীকার করতে বাধ্য হয় এই লোকটার একটা বিশাল দেহই শুধু আছে তা নয় একটা বিশাল হৃদয়ও আছে।

 

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G