দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীর গুলিতে বাংলাদেশী নিহত

প্রকাশঃ জুন ২১, ২০১৬ সময়ঃ ৪:৩৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৩৯ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

103008Corona27চাঁদার দাবিতে দক্ষিণ আফ্রিকার লুসিক্রিসি শহরে আবরার হোসেন পাপ্পু (৫০) নামে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে সে দেশের সন্ত্রাসীরা। এ ঘটনায় পাপ্পুর একজন দেহরক্ষী ও এক পথচারীও নিহত হন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে লুসিক্রিসি শহরে অবস্থিত তার নিজ পেট্রল পাম্পে এ ঘটনা ঘটে।

নিহত আবরার হোসেন পাপ্পু নোয়াখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের  সোনাপুর গ্রামের শেকান্তর আহমদের ছেলে। তিনি তিন মেয়ে সন্তানের জনক। এক বছর আগে একই ব্যবসাপ্রতিষ্ঠানে তাঁর আপন ছোট ভাই টিপুকেও সন্ত্রাসীরা চাঁদার দাবিতে গুলি করে হত্যা করে।

নিহতের পরিবারের বরাত দিয়ে তার মামাতো ভাই দেলোয়ার হোসেন জানান, ২৫ বছর ধরে দক্ষিণ আফ্রিকার লুসিকিসিকি শহরের নিজের ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করে আসছিলেন পাপ্পু। সর্বশেষ গত ঈদুল আযহায় বাড়িতে আসেন তিনি। আফ্রিকায় বিভিন্ন সময় সে দেশের সন্ত্রাসীরা তাঁর কাছে চাঁদা দাবি করত।

সোমবার রাতে নিজের পেট্রল পাম্পে কাজ করছিলেন পাপ্পু। এ সময় কয়েকজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়লে মাথায় ও বুকে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান আবরার হোসেন পাপ্পু, তাঁর আফ্রিকান দেহরক্ষী ও এক পথচারী। এদিকে, রাতে আফ্রিকা থেকে পাপ্পুর বন্ধু মোসলে উদ্দিনের মাধ্যমে পাপ্পু নিহত হওয়ার সংবাদ বাড়িতে পৌঁছালে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। গত বছর একই প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন আবরার হোসেন পাপ্পুর ছোট ভাই টিপু। দুই সন্তানকে এক বছরের ব্যবধানে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন শেকান্তর আহমদ।

 

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G