৩ হাজার মুরগি পুড়ে ছাই

প্রকাশঃ জুন ২৩, ২০১৬ সময়ঃ ১০:১৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৪১ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

1466627763_100

মাদারীপুরের রাজৈর উপজেলার সাতপাড় গ্রামে খালিয়া ইউপি চেয়ারম্যান সিরাজুল হক মোল্লার মুরগির ফার্মে অগ্নিকান্ডে  ৩ হাজার ডিম পাড়া লেয়ার মুরগি পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেছেন। বুধবার সকাল ১০টার দিকে এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার সাতপাড় গ্রামে জেলা আওয়ামীলীগের সভাপতি শাহাবুদ্দিন মোল্লার বড় ভাই ইউপি চেয়ারম্যান সিরাজুল হক মোল্লার মুরগির ফার্মে বুধবার সকাল ৮ টার দিকে রহস্যজনকভাবে আগুন লাগে। ফার্মের কর্মচারীরা খাবার খাওয়ার জন্য বাড়ীতে যায় আর সেই মুহূর্তে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পরে। প্রায় ২০ একর জমির উপর মাছের ঘেরের সাথে ফার্মটি। বসতবাড়ীর থেকে দুরে অবস্থিত হওয়ায় লোকজন যাওয়ার আগেই মুরগি সহ ফার্মটি সম্পূর্ণ পুড়ে যায়।

খালিয়া ইউ,পি চেয়ারম্যান সিরাজুল হক মোল্লা বলেন, আমি  সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচার চাই।

রাজৈর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন ভূঁঞা ঘটনার সতত্যা স্বীকার করে বলেন, অগ্নিকান্ডের কারণ জানা যায়নি। কিভাবে ঘটনাটি ঘটেছে তদন্তের পর সঠিকভাবে জানা যাবে।

 

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G