লক্ষ্মীপুরে কাভার্ড ভ্যান-সিএনজিতে আগুন

প্রকাশঃ জানুয়ারি ৩১, ২০১৫ সময়ঃ ১:৫৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৫৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক ,প্রতিক্ষণ ডটকম

van fire2লক্ষ্মীপুর সদর উপজেলার পোদ্দার বাজারে সিমেন্ট বোঝাই একটি কাভার্ড ভ্যানে অগ্নিসংযোগ করেছে দুর্বত্তরা।

শনিবার ভোররাতে এ ঘটনা ঘটে।

একই সময় জকসিন-পোদ্দার বাজার সড়কের ওয়াইদপুর এলাকায় দুইটি সিএনজিচালিত অটোরিকশাতে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয় তারা।

ক্ষতিগ্রস্থ কাভার্ডের চালক ইমরান হোসেন সোহাগ জানান, শনিবার ভোররাতে ১০/১২ জনের একদল দুর্বৃত্ত পোদ্দার বাজারে দাঁড়িয়ে থাকা সিমেন্ট বোঝাই কাভার্ড ভ্যানে আগুন ধরিয়ে দেয়। এতে ভ্যানের সামনের অংশ পুড়ে যায়।

অটোরিকশা চালক নুর নবী ও নাছির উদ্দিন জানান, তারা তাদের অটোরিকশকায় গ্যাস নেয়ার জন্য  লক্ষ্মীপুর পোদ্ধার বাজার থেকে সিএনজি পাম্পে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে জকসিন-পোদ্দার বাজার সড়কের ওয়াইদপুর এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে দুইটি অটোরিকশা পুড়িয়ে দেয়।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সন্ত্রাসীদের গ্রেফতার অভিযান চলছে।

প্রতিক্ষণ /এডি/নিলয়

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G