শ্রাবন্তীর পর ফের ঢাকায় আসছেন জিৎ

প্রকাশঃ জুন ২৭, ২০১৬ সময়ঃ ৫:৪৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৪৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

jeet 03‘শিকারী’ ছবির প্রচারণার জন্য কিছুদিন আগে ঢাকা ঘুরে গেলেন কলকাতার শ্রাবন্তী। এবার ঢাকা সফরে আসছেন ওপার বাংলার সুপারস্টার জিৎ ।

ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে জিৎ-ফারিয়া অভিনীত ‘বাদশা’ সিনেমাটি। সিনেমা মুক্তিকে সামনে রেখে নানাভাবে প্রচারণা চালাচ্ছেন এ সিনেমা সংশ্লিষ্টরা। তারই ধারাবাহিকতায় এ সিনেমার প্রচারণার কাজে আগামী ৩০ জুন ঢাকা আসবেন জিৎ । চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে সঙ্গে নিয়ে টানা দুই দিন প্রচারণায় অংশ নিবেন বলে জানা গেছে।

‘বাদশা’ সিনেমাটি যৌথভাবে পরিচালনা করেছেন যাদব ও আব্দুল আজিজ। এর চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। সংগীত পরিচালনা করেছেন কলকাতার জিৎ গাঙ্গুলী ও বাংলাদেশের ইমন সাহা। এতে জিৎ-ফারিয়া ছাড়াও আরো অভিনয় করেছেন, চিত্রনায়ক ফেরদৌস, শ্রদ্ধা দাস প্রমুখ।

জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে কলকাতার এসকে মুভিজ। সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছে ‘তোরে বিনা’ শিরোনামের গান।

প্রতিক্ষণ/এডি/এস আর এস

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G