ভারতে পিস টিভির সম্প্রচার নিষিদ্ধ

প্রকাশঃ জুলাই ৯, ২০১৬ সময়ঃ ৪:২১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:২১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

peace tvউগ্র-মতবাদ প্রচারের অভিযোগে ডা. জাকির নায়েকের পিস টিভির সম্প্রচার নিষিদ্ধ করেছে ভারত সরকার। দেশটির জনপ্রিয় সংবাদ মাধ্যম এনডিটিভির অনলাইনে এই তথ্য নিশ্চিত করেছে।

এনডিটিভি জানিয়েছে, জাকির নায়েকের বক্তৃতায় উদ্বুদ্ধ হয়ে দক্ষিণ এশিয়ার বহু তরুণ জঙ্গিবাদে ঝুঁকছে বলে অভিযোগ রয়েছে। বাংলাদেশের গুলশান হামলাকারীদের মধ্যে কয়েকজন নিয়মিত জাকির নায়েকের বক্তব্য অনুসরণ করতেন বলে সামাজিক যোগাযোগের মাধ্যমে তাদের অ্যাকাউন্ট থেকে তথ্য মিলেছে। এ বিষয়টি প্রকাশ্যে আসার পর জাকির নায়েকের বিষয়ে উদ্যোগী হয়েছে ভারত সরকার। জঙ্গিবাদে উৎসাহ যোগানের অভিযোগ নিয়ে এরইমধ্যে তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে মহারাষ্ট্র সরকার। মুম্বাইয়ে তার অফিস ঘিরে পুলিশ মোতায়েন করা হয়।

জাকির নায়েকের বক্তব্যেই তারা জঙ্গি তৎপরতায় উদ্বুদ্ধ হয়েছে-এমন অভিযোগ আসার পর এই বিতর্কিত ইসলামি বক্তা বলেছেন, তার কথায় কেউ জঙ্গি তৎপরতায় উদ্বুদ্ধ হতে পারে না। পৃথিবীর বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও তার অনুসারী আছেন, আর্টিজান হামলায় জড়িতদের মধ্যেও কেউ কেউ তা থাকতে পারেন, তবে এতে তার নিজের দায় থাকে ।

উল্লেখ্য, ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগে যুক্তরাজ্য ও কানাডায় নিষিদ্ধ করা হয়েছে জাকির নায়েকের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন ।মুসলিম প্রধান মালয়েশিয়াতেও অনুমতি নেই জাকির নায়েকের বক্তব্য প্রচারের ।

প্রতিক্ষণ/এডি/এস আর এস

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G