ঘুষের টাকা না পেয়ে কৃষককে মার!

প্রকাশঃ জুলাই ১৫, ২০১৬ সময়ঃ ১০:৩৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৩৪ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

luxmipur-400x229ঘুষের টাকা না পেয়ে এক কৃষককে মারধর করার অভিযোগ পাওয়া গেছে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা (ওসিএলএসডি) আফসার উদ্দিনের বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ঐ কর্মকর্তা তার কার্যালয়ে কৃষক আক্তার হোসেনকে চড়-থাপ্পড়, কিল-ঘুষি দিয়ে আহত করে।

জানা গেছে, সরকারিভাবে সরবরাহ করা প্রতি মন ধানে ২২০ টাকা করে ওই কৃষকের কাছে দাবি করে আসছিল আফসার উদ্দিন। তিনি উপজেলার চরলক্ষ্মী গ্রামের আশ্রাফ আলী মাঝির ছেলে এবং তালিকাভুক্ত বোরো চাষি। ঘুষ দাবির বিষয়ে ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তাদের কাছে অভিযোগ করায় প্রকাশ্যে লোকজনের সামনে এ হামলা করা হয়।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আলম ঘটনাস্থলে গিয়ে সংশ্লিষ্ঠদের সঙ্গে কথা বলেন।

কৃষক আক্তার হোসেন বলেন, তিনি খাদ্য গুদামে ৮৫ মণ ধান নিয়ে আসেন। ওসিএলএসডি ধানগুলো ওজন না করে তালবাহানা করে। সর্বশেষ তিনি জানায়, সেখানে ৭৫ মণ ধান রয়েছে। সরকার প্রতি মণ ধান ৯২০ টাকা হারে দাম নির্ধারণ করে। এর মধ্যে তিনি (কর্মকর্তা) প্রতিমণে ২২০ টাকা হারে দাবি করেন। দাবিকৃত টাকা না পেয়ে তিনি আমার ব্যাংকের হিসেব থেকে টাকা উত্তোলন বন্ধ করে রাখেন।

উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা (ওসিএলএসডি) আফসার উদ্দিনের দাবি করছেন, কৃষককে মারধর নয়, বিরক্ত হয়েই তার সঙ্গে খারাপ আচরণ করেছেন। কয়েকদিন ধরে সে ঝামেলা করছিলো।

এ ব্যাপারে লক্ষ্মীপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) আনোয়ার পারভেজ বলেন, ঘটনাটি কেউ আমাকে জানায়নি। এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G