নরসিংদীতে ট্রলারডুবি: ৭ জনের মৃত্যু

প্রকাশঃ জুলাই ২৩, ২০১৬ সময়ঃ ১২:৫১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৪৫ অপরাহ্ণ

প্রতিক্ষন ডেস্কঃ

3f18866acf973340d2a6e2e5e1a47e20-Narsingdi-

নরসিংদীর রায়পুরা উপজেলার আড়িয়াল খাঁ নদীতে ট্রলারডুবিতে ৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে প্রায় ২০ জন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

তবে মৃতের সংখ্যা আরো বাড়তে বলে জানা গেছে। শনিবার বেলা পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটলেও  তাৎক্ষণিকভাবে দুই শিশুকে উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, ট্রলারটি ৩০/৪০ জন যাত্রী নিয়ে চলছিল। হঠাৎ ঝড়ো বাতাসে সেটি ডুবে যায়।

 

জীবিত উদ্ধার শিশুদের স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। নদীতে প্রচণ্ড স্রোতের কারণে অনেকেই ভেসে গেছে। রায়পুরা থানার ওসি আজহার উদ্দিন সরকার জানান, ট্রলারডুবিতে বেশ কয়েকজন হতাহতের খবর পেয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G