রাজশাহী মহানগর বিএনপি নেতা গ্রেফতার

প্রকাশঃ জানুয়ারি ৩১, ২০১৫ সময়ঃ ৬:১৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:১৫ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক ,প্রতিক্ষণ ডটকম

arrest 2রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি হসরত মোহানীকে (৪৫) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

শনিবার দুপুর আড়াইটার দিকে মহানগরীর বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে পুলিশ তাকে গ্রেফতার করে ।

রাজশাহী মহানগর পুলিশের (মুখপাত্র) ও নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে মহানগর বিএনপির সহসভাপতি হসরত মোহানীকে গ্রেফতার করা হয়েছে।

বর্তমানে তাকে নগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

এর আগে ১৯ জানুয়ারি গভীর রাতে ভদ্রা এলাকায় যাত্রীবাহী একটি বাসে পেট্রোল বোমা হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভূক্ত আসামি তিনি।

প্রতিক্ষণ /এডি/ বাবলু

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G