‘বসগিরি’র জন্য গাইলেন ন্যানসি ও ইমরান

প্রকাশঃ জুলাই ২৪, ২০১৬ সময়ঃ ৬:০২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:০৪ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

w

সময়ের জনপ্রিয় দুই সংগীতশিল্পী ন্যানসি ও ইমরান বেশকিছু দ্বৈত গান গেয়েছেন। কিন্তু সবই ছিলো অডিও অ্যালবামের। এবারই চলচ্চিত্রের জন্য দ্বৈত গানে কণ্ঠ দিলেন তারা। আসছে ‘বসগিরি’ ছবির জন্য দু’জনে মিলে গাইলেন ‘কোনো মানে নেইতো’ শিরোনামের গান।

শনিবার (২৩ জুলাই) সন্ধ্যায় ইমরানের স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়। এর কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন, সুর-সংগীতে ইমরান। পর্দায় এ গানে ঠোঁট মেলাবেন শাকিব খান ও বুবলি। এর চিত্রায়ন হবে থাইল্যান্ডের বিভিন্ন জায়গায়।

গেলো ঈদে শাকিব অভিনীত ‘সম্রাট’ ছবিতে ইমরানের গাওয়া ও সুর-সংগীত করা ‘রাতভর’ জনপ্রিয়তা পেয়েছে। সেটির সূত্র ধরেই ইমরান বলেন, ‘এবারও বেশ চমৎকার কাজ হয়েছে। মেলোডির সঙ্গে রিদম মিক্স করে নতুন গানটি করা।’

পরিচালক শামীম আহাম্মেদ রনির পরিচালনায় ‘বসগিরি’ প্রযোজনা করছে খান ফিল্মস।  আর এতে আরও অভিনয় করছেন রজতাভ দত্ত (কলকাতা), অমিত হাসান, সাদেক বাচ্চু, মিজু আহমেদ প্রমুখ। আগামী ঈদে ছবিটি মুক্তি দেওয়া হবে।

 

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G