ঝিনাইদহে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

প্রকাশঃ জুলাই ৩০, ২০১৬ সময়ঃ ১১:৪১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৪৬ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

image-3333

ঝিনাইদহের মহেশপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত পরিচয় এক ডাকাত সদস্য নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে মহেশপুর উপজেলার কাটাখালী নামক স্থানে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে পুলিশ দুটি শাটারগান, পাঁচটি গুলি, তিনটি ককটেল, তিনটি রামদা ও একটি চাপাতি উদ্ধার করেছে।

এ ঘটনায় পুলিশের কনস্টেবল সেলিম রেজা ও আহসান হাবিব নামে ২ জন আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, রাত আড়াইটার দিকে ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশের একটি টহল দলের গাড়ি কাটাখালী এলাকায় পৌঁছালে এক দল ডাকাত তাদের গাড়ি লক্ষ্য করে বোমা ছুড়ে মারে।

এ সময় পুলিশ পাল্টা তাদের লক্ষ্য করে গুলি চালালে বন্দুকযুদ্ধ শুরু হয়। দশ মিনিট গুলি বিনিময়ের পর ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে গুলিবৃদ্ধ নিহত এক ডাকাত সদস্যের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

ডাকাতরা গাছ কেটে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। লাশ উদ্ধার করে মহেশপুর থানায় রাখা হয়েছে বলেও জানান তিনি।

 

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G