এক হাতির দুই শুঁড়!

প্রকাশঃ আগস্ট ৩, ২০১৬ সময়ঃ ৪:৩৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৩৭ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

africa20160803145427

এক হাতির দুই শুঁড় দেখেছেন কখনো? ভাবছেন এমন অদ্ভুত কথা কোথায় পেলাম? কিন্তু সত্যিই এমন এক হাতি পাওয়া গেছে, যার দুটি শুঁড়। নিশ্চই অবাক হচ্ছেন?

(৩ আগস্ট) সকাল থেকেই দুটো শুঁড়ের হাতি ভাইরাল। আফ্রিকায় নাকি এমন একটা হাতি দেখা গিয়েছে (ছবিতে) যার দুটো শুঁড়। একটা হাতির দুটো শুঁড়! তাহলে তো ভাইরাল হবেই।

কিন্তু আসল সত্যিটা একটু অন্যরকম।  ঘটনা তাহলে একটু খুলেই বলি। আসলে একটা ছোট্ট চালাকি করেছিলেন পর্যটক জোহান বার্নাড। আফ্রিকার বোতশোয়ানাতে নিজের দুই মেয়ে ও স্ত্রীর সঙ্গে সাফারিতে বেড়াচ্ছিলেন তিনি।

SUR

সেখানেই একসঙ্গে কিছু হাতি ঘুরছিল। হঠাৎ দুটি হাতি পানি খাচ্ছিল। সেই দৃশ্য ক্যামেরা বন্দি করেন জোহান।  ছবি তোলার পর নিজেই মুগ্ধ হয়ে গেলেন জোহান।

আর হবেনই বা না কেন? আসলে দুটো হাতি পাশাপাশি এমনভাবে দাঁড়িয়ে ছিল যে, ছবি তোলার পর মনে হচ্ছিল দুই শুঁড়ের একটা হাতি দাঁড়িয়ে আছে। সামান্য একটা ক্যামেরার চালাকিতেই এত কাণ্ড ঘটে গেল। একেই বলে ছবি তোলার কারসাজি ।

 

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G