ভারতের আসামে হামলা: নিহত ১৫

প্রকাশঃ আগস্ট ৫, ২০১৬ সময়ঃ ৬:৫১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৫২ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

asam

ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের একটি বাজারে ১৫ জনকে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার আসামের কোকরাঝাড় থেকে ১০ কিলোমিটার দূরে বালাজান বাজারে এই সন্ত্রাসী হামলার ঘটনায় আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। 

পুলিশের বরাত দিয়ে আনন্দবাজার লিখেছে, বেলা পৌনে ১২টার দিকে একটি গাড়িতে চড়ে ৫-৭ জন অস্ত্রধারী বালাজান বাজারে নেমেই এলোপাথারি গুলি চালাতে থাকে এবং গ্রেনেড বিস্ফোরণ ঘটায়।

তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দাবি করছে, নিহত ওই ‘হামলাকারীর’ কাছ থেকে একে-৪৭ অস্ত্র উদ্ধার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দুর্বৃত্তদের ২০ মিনিটের মতো বন্দুকযুদ্ধ হয়।

আসামের উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা (ডিজিপি) এ হামলার জন্য ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট অব বোরোল্যান্ডকে (সংবিজিত) দায়ী করেছেন। ঘটনার পরই ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সান্ন্যাল।

ভারতের প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র লে. কর্নেল এস নিউটন বলেন, ‘তিন জঙ্গি এ ঘটনা ঘটাতে পারে, যার একজন নিহত হয়েছে। সেনারা অন্য জঙ্গিদের সন্ধান করছে ওই এলাকায়।’

ওই মার্কেটে ছিলেন সন্তোষ নারজারি নামের এক লোক। তিনি বলেন, ‘দেখলাম, অস্ত্র নিয়ে এক লোক দাঁড়িয়ে আছে। তার পরনে রেইনকোটের মতো কালো গাউন। অন্য দুজন অটোরিকশায় বসা ছিল। এক এক করে মানুষকে লক্ষ্য করে গুলি করছিল।’

এদিকে দিল্লি থেকেও একটি সরকারি সূত্র জানিয়েছে, বোড়ো বিদ্রোহীদের একটি দল হামলাটি চালিয়েছে বলে ধারণা তাদের। সম্প্রতি দলটি ভারতীয় গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি’কে (এনআইএ) হামলার হুমকি দিয়েছিল। তবে এখনো পর্যন্ত কেউ ঘটনার জন্য দায় স্বীকার করেনি।

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G