রেস্তোরাঁয় কাজ নিয়েছে সাশা! কেন?

প্রকাশঃ আগস্ট ৬, ২০১৬ সময়ঃ ১১:৪৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৫১ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক:

sasha-obama

রেস্তোরাঁয় খেতে গিয়েছেন আপনি। আর আপনার সামনে খাবরের মেন্যু হাতে দাঁড়িয়ে রয়েছে খোদ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কনিষ্ঠ-কন্যা সাশা ওবামা। ভাবা যায়!

বাংলাদেশসহ বিশ্বের বেশির ভাগ দেশের রাষ্ট্রপ্রধানের ছেলেমেয়েদের ক্ষেত্রে এমনটি ভাবা না গেলেও যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে সেটিই বাস্তব হয়ে ধরা দিয়েছে। হোয়াইট হাউসের আরাম-আয়েশ ত্যাগ করে গ্রীষ্মকালীন ছুটিতে ওবামা-কন্যা সাশা সেদেশের একটি রেস্তোরাঁয় চাকরি নিয়েছেন।

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় ম্যাসাচুসেসটস অঙ্গরাজ্যের মার্থাস ভাইনইয়ার্ড শহরের ন্যানসি নামের একটি রেস্তোরাঁয় কাজ নিয়েছেন সাশা। সেখানে সে তার পুরো নাম নাতাশা ব্যবহার করেছে। শহরটি ওবামা পরিবারের অবকাশ যাপনের পছন্দের একটি স্থান।

রেস্তোরাঁটিতে সাশার এক সহকর্মী জানান, আমরা দেখলাম একটি মেয়ে আমাদের সঙ্গে কাজ করছে। তাকে ছয়জন লোক সাহায্য করছে। যখন দেখলাম সে সাশা, আমরা অবাক হয়ে গেলাম! সাশা এখানে ওয়েটারের কাজ এবং দুপুরের লাঞ্চ তৈরিতে সহায়তা করবে।

sasha

রেস্তোরাঁয় কাজ করা অবস্থায় সাশার কয়েকটি ছবি প্রকাশিত হয়েছে। সেখানে রেস্তোরাঁটির ইউনিফর্ম নীল টি-শার্ট, খাকি প্যান্ট ও মাথায় ক্যাপ পরা অবস্থায় তাকে পর্যটকদের সেবা করতে দেখা গেছে।

তবে যুক্তরাজ্যের বোস্টন হেরাল্ড পত্রিকা জানিয়েছে, রেস্তোরাঁয় কাজ করলেও সেখানে ১৫ বছর বয়সী সাশার নিরাপত্তার জন্য তার সঙ্গে দেশটির সিক্রেট সার্ভিসের ছয়জন নিরাপত্তাকর্মীও রয়েছেন। তারা রেস্তোরাঁর আশপাশের টেবিলে বসে বা বাইরে গাড়িতে বসে সাশাকে অনুসরণ করবেন।

সাশার এই কাজের ব্যাপারে প্রেসিডেন্ট বারাক ওবামা কোনো মন্তব্য করেননি। তবে তার স্ত্রী মিশেল ওবামা ব্যাপারটিকে সহজভাবে নেওয়ার কথা জানিয়েছেন। তিনি বলেন, স্বাভাবিক জীবনের জন্য তৈরি হতেই সাশা রেস্তোরাঁয় কাজ নিয়েছে।

এর আগে বারাক ওবামার বড় মেয়ে মালিহা ওবামা শিক্ষানবিশ হিসেবে দুই বার চলচ্চিত্র সেটে কাজ করেছে। সূত্র : বিবিসি, ইন্ডিপেনডেন্ট।

প্রতিক্ষণ ডেস্ক/এডি/একে

=====

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G