শিগগিরই আসছে ‘ইটস ন্যাচারাল’

প্রকাশঃ আগস্ট ৮, ২০১৬ সময়ঃ ২:০৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:০৬ অপরাহ্ণ

বিনোদন প্রতিবেদক

pic

সম্পূর্ণ রোম্যান্টিক ট্রাজেডি গল্প নিয়ে শিগগিরই আসছে ‘ইটস ন্যাচারাল’ টেলিফিল্ম। নাট্য পরিচালক বদরুজ্জামান শুভ টেলিফিল্মটি নির্মাণ করেছেন। ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা বনানীসহ বেশ কিছু লোকেশনে টেলিফিল্মটির শুটিং সম্পন্ন হয়েছে।

পরিচালক বদরুজ্জামান জানান, টেলিফিল্মটির পোষ্ট প্রোডাকশন শেষ হয়ে ইতিমধ্যে টেলিফিল্মটির প্রোমোশনাল এবং থিম সঙ স্যাটেলাইট চ্যানেলে প্রচারিত হচ্ছে এবং দর্শকদের কাছ থেকেও ভালো সারা পাওয়া যাচ্ছে। প্রোমোশনাল ও থিম সঙের সারা পাওয়ার পর এবার আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল টেলিফিল্মটির টাইটেল কভার।

টাইটেল কভারটি নির্মাণ করেছেন ইকবাল হোসেন। তিনি একাধারে টেলিফিল্মটিতে সহকারী চিত্রগ্রাহক এবং সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন।

তিনি বলেন, গল্পের প্রয়োজনেই ভিন্ন ধরনের কনসেপ্ট নিয়ে তিনি এই টাইটেল কভারটি নির্মাণ করেছেন। টাইটেল কভারটির স্থিরচিত্রে কাজ করেছেন ফটোগ্রাফার নাহিয়ান ইকবাল।

পরিচালক শুভ টেলিফিল্মটি নিয়ে বেশ আশাবাদী। তিনি জানান, নাটকের গল্পের প্রয়োজনে নতুন কিছু মুখ নিয়ে কাজ করা হয়েছে। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবু তাহের বিজয়, নওরীন, শুভ, আমিনূল, কামাল হোসেন, রুবেলসহ আরো অনেকে।

প্রতিক্ষণ ডেস্ক/ এডি/ একে

=====

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G