প্রথম ফোক নিয়ে আসছেন ইমরান
প্রতিক্ষণ ডেস্কঃ
সময়ের তারকা সংঙ্গীতশিল্পী ইমরানের ‘নিশিরাতে’ শিরোনামের গাওয়া প্রথম ফোক গানের ভিডিও নির্মানের কাজ সম্প্রতি শেষ হয়েছে। রবিউল ইসলাম জীবনের লেখা গানটিতে সুর ও সংগীত করেছেন ইমরান নিজেই।
গানটি নেওয়া হয়েছে সিডি চয়েস থেকে প্রকাশিত চলতি বছরের সবচেয়ে আলোচিত অ্যালবাম তাহসান ও ইমরানের দ্বৈত ‘মন কারিগর’ থেকে।
গানটির ভিডিওতে মডেল হিসেবে থাকছেন গায়ক নিজেই। এছাড়াও প্রধান চরিত্র, মায়ের ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা।
মডেল হিসেবে আরও আছেন আশফাক রানা ও সায়রা। ভিডিওটি পরিচালনা করেছেন সৈকত রেজা।
কিছুদিন পূর্বেই গানটির শুটিং শেষ হলেও এখন চলছে সম্পাদনার কাজ। অল্প সময়ের মধ্যেই বিভিন্ন টিভি চ্যানেল এবং ইউটিউবে ভিডিওটির প্রচার শুরু হবে বলে জানা গেছে।
প্রতিক্ষণ/এডি/আরএম

























