সুজানগরে ট্রাকের ধাক্কায় নিহত ৬

প্রকাশঃ আগস্ট ১৫, ২০১৬ সময়ঃ ১০:৪৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৫১ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

 

124578_125

পাবনার সুজানগর উপজেলায় ট্রাকের ধাক্কায় ছয়জন নিহত হয়েছে। ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেনি।

সোমবার সকাল ৮টার দিকে কাশিনাথপুর বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানান আমিনপুর থানার ওসি তাজুল হুদা।

আমিনপুর থানার ওসি তাজুল হুদা বলেন, উপজেলার আহমেদপুর থেকে বালিবোঝাই একটি ট্রাক নগরবাড়ির দিকে যাচ্ছিল।

কাশিনাথপুর বাজারের কাছে একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিন নারীসহ ৪ জন যাত্রী মারা যান। এ সময় গুরুতর আহত হন আরো দুইজন। হাসপাতালে নেয়ার পথে তারাও মারা যান।

 

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G