বৃদ্ধের ছদ্মবেশ নিয়েও ধরা

প্রকাশঃ আগস্ট ২১, ২০১৬ সময়ঃ ২:৪৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৪৬ অপরাহ্ণ

160820100310_us_gang_disguise_512x288_atfhq_nocredit

পালিয়ে বেড়ানোর জন্য কত কিছুই না করে অপরাধীরা। ছদ্মবেশ ধারণ করে চোখের সামনেই ঘুড়ে বেড়ায় তারা। এতে অনেক সময় কাজও হয়। আবার মাঝে-মধ্যে ধরাও পড়ে যায় ভেকধারীরা।

তেমনি ছদ্মবেশ ধরেও শেষ রক্ষা হয়নি এক অপরাধীর। বৃদ্ধের ছদ্মবেশ নেওয়া এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের পুলিশ।

দক্ষিণ ইয়ারমাউথ শহরে পলাতক শন মিলারের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

৩১ বছর বয়সী মিলার বৃদ্ধের ছদ্মবেশ নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন। কিন্তু স্থানীয় পুলিশের চোখে তার এই ছদ্মবেশ ধরা পড়ে যায়।

মাদকদ্রব্য হেরোইন চোরাচালানের দায়ে গত এপ্রিলে তার বিরুদ্ধে অভিযোগ গঠনের পর থেকে তিনি পলাতক ছিলেন।

বাড়ি তল্লাশির পর পুলিশ তার বাড়ির ময়লা কাপড়ের ঝুড়িতে দুটি অস্ত্র এবং প্রায় নগদ ৩০ হাজার ডলার খুঁজে পায়।

অ্যালকোহল তামাক ও আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, একটি অপরাধচক্রের সঙ্গে জড়িত মিলারসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। সূত্র : বিবিসি।

প্রতিক্ষণ/এডি/একে

=====

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G