চলচ্চিত্রকে মাহির বিদায়

প্রকাশঃ ফেব্রুয়ারি ১, ২০১৫ সময়ঃ ১১:৫৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৫৪ পূর্বাহ্ণ

বিনেদন প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

image_1505_186072খবরটা রীতিমতো আঁতকে ওঠার মতোই। হাতে থাকা নতুন ছবি অগ্নি ২ এরপর আর কোনো ছবিতে কাজ করবেন না চিত্রনায়িকা মাহিয়া মাহি।

সত্যিই কি চলচ্চিত্র থেকে বিদায় নিচ্ছেন তিনি ? কিন্তু কি কারণে তার এ সিদ্ধান্ত ?

৩১ জানুয়ারি নিউইয়র্কে পৌঁছে এমনটি জানিয়েছেন সময়ের জনপ্রিয় এই অভিনেত্রী। জানতে চেয়ে যোগাযোগ করা হয় মাহির সঙ্গে।

ফেসবুকে মাহি বলেন, আমি এখন নিউইয়র্কে। গ্রাজুয়েশনটা শেষ করতে চাই। এখানকার একটি বিশ্ববিদ্যালয়ে বিবিএ অনুষদে ভর্তি হতে এসেছি। নতুন আর কোনো ছবিতে অভিনয় করব না। তাই অগ্নি ২ হতে যাচ্ছে আমার শেষ ছবি।

তাহলে কি চলচ্চিত্র থেকে বিদায় নিচ্ছেন? এমন প্রশ্নের জবাবে আবারো বলেন, একেবারে চলে এসেছি। ম্যানহাটনের একটি হোটেলে উঠেছি আপাতত। চলচ্চিত্রে আর কাজ কর‍ার ইচ্ছে নেই। পড়াশুনাটা ঠিকঠাক করতে চাই এখন।

মাহি উত্তরা মডেল হাইস্কুল থেকে এসএসসি এবং সিটি কলেজ থেকে এইচএসসি পাস করেন। মাহি অভিনীত অগ্নি ২ ছবিটি ২০ ফেব্রুয়ারি ব্যাংককে শুটিং শুরু হচ্ছে। এ ছবিতে মাহির সহশিল্পী থাকছেন কলকাতার ওম। ছবিটি পরিচালনা করবেন ইফতেখার চৌধুরী।

‍মাহি অভিনীত ছবিগুলোর মধ্যে রয়েছে ভালোবাসার রং (২০১২), অন্যরকম ভালোবাসা (২০১৩), পোড়ামন (২০১৩), ভালোবাসা আজকাল (২০১৩), ‘তব‍ুও ভালোবাসা (২০১৩), অগ্নি (২০১৪), কি দারুণ দেখতে (২০১৪),দবির সাহেবের সংসার (২০১৪),হানিমুন (২০১৪) দেশা দ্য লিডার (২০১৪), অনেক সাধের ময়না (২০১৪) এবং সবশেষ কলকাতা ও বাংলাদেশে একসঙ্গে মুক্তি পায় রোমিও বনাম জুলিয়েট(২০১৫)।

‘অগ্নি ২ এর পর মাহিকে আর চলচ্চিত্রে দেখা যাবে না, খবরটা সত্যিই হতাশার। তার ভক্তসহ অনেকেই আশা করছেন, অভিমান ভাঙ্গবে তার। তিনি আবারও ফিরে আসবেন। আবারও নতুন ছবিতে, নতুন চরিত্রের হয়ে মাহি হাসবেন, কাঁদবেন। আনন্দ দেবেন সবাইকে। এখন দেখার পালা, শেষমেষ কি হয় !

 

প্রতিক্ষণ/এডি/আকিদুল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G