হুমায়ুন ফরীদির শেষ ছবি শুক্রবারে মুক্তি

প্রকাশঃ আগস্ট ২৩, ২০১৬ সময়ঃ ৬:৫৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৫৭ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

Humayun-Faridii- 2

‘এক জবানের জমিদার, হেরে গেলেন এবার’ অবশেষে মুক্তি পাচ্ছে আগামী শুক্রবার।  কিংবদন্তি অভিনেতা প্রয়াত হুমায়ুন ফরীদি অভিনীত শেষ এই চলচ্চিত্রটি দেশের ৬০টি সিনেমা হলে একই সঙ্গে  মুক্তি পেতে যাচ্ছে।  উত্তম আকাশ পরিচালিত ছবিটি চলতি বছরের মার্চ মাসেই সেন্সরে ছাড়পত্র পেয়েছে।  

কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরীদি মৃত্যুবরণ করেন ২০১২ সালের ১৩ ফেব্রুয়ারি।  হুমায়ুন ফরীদির মৃত্যুর পূর্বেই এই ছবিটির শুটিং ও ডাবিং শেষ করেছিলেন। এরপরও ছবিটির মুক্তি পাওয়ার পেছনে অন্য আলাদা কিছু কারণ ছিল।

তবে এবার হুমায়ুন ফরীদির মৃত্যুর চার বছর পর সব ঝামেলা চুকিয়ে ‘এক জবানের জমিদার, হেরে গেলেন এবার’ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে আগামী শুক্রবার (২৬ আগস্ট)। ছবিটির সহযোগী পরিচালক নিরঞ্জন সরকার জানান, ‘সারা দেশের ৬০টির বেশি সিনেমা হলে মুক্তি পাবে ছবিটি।’

 
ছবিতে হুমায়ুন ফরীদি ছাড়া অভিনয় করেছেন আমিন খান, চাঁদনী, ওমর সানি, মিজু আহমেদ, নাসরিন, কাবিলা প্রমুখ।   

ছবির গল্পে দেখা যাবে, হুমায়ুন ফরীদি এক জবানের জমিদার। তিনি কথা যা বলেন, তা-ই করেন। সেই কথা রাখতে গিয়েই তিনি নিঃস্ব হয়েছেন তবু নিজের কথা থেকে সরে আসেননি। জমিদারের কথার এক জবানের কারণেই এক যুবক হয়েছেন জমিদার। আর জমিদার পরিণত হয়েছেন পথের ভিখারিতে।

নীতির কারণেই এক জবানের জমিদার হেরে যান। মূলত তার নাতনি সিলভির জন্য এক যুবককে তিনি কথা দেন। সেই কথা রক্ষার কারণেই হুমায়ূন ফরীদিকে ত্যাগ করতে হয় সবকিছু। 

 

প্রতিক্ষণ/এডি/রাসিব

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G