প্রথমবার একসঙ্গে রিজভী ওয়াহিদ ও ন্যান্সি

প্রকাশঃ ফেব্রুয়ারি ১, ২০১৫ সময়ঃ ১২:০৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:০৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

rizvi wahid n nancy-1_59939চোখেরই পলকে, যদি তুমি, রোদ্দুর ভেঙে, গানগুলো দিয়ে শ্রোতামহলে আলোচিত হন সংগীতশিল্পী রিজভী ওয়াহিদ। অন্যদিকে দেশের অনেক শ্রোতাপ্রিয় গানের শিল্পী ন্যান্সি।

এবার প্রথমবারের মতো একসঙ্গে কোনো গানে কণ্ঠ দিলেন এই দুই শিল্পী। সম্প্রতি দুজনের কন্ঠে আমি চাই তোরে শিরোনামের গানটির রেকর্ডিং হয়েছে।

উড়ছে আলো তোর চোখের ওই পথ ধরে/লাগছে ভালো থাকতে আজ তোর হাত ধরেএমন কথায় গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীত করেছেন শান।

গানটি প্রসঙ্গে রিজভী ওয়াহিদ বলেন, ন্যান্সি আমার অনেক পছন্দের একজন শিল্পী। অনেক দিনের ইচ্ছা ছিল তার সঙ্গে একটি দ্বৈত গানে কণ্ঠ দেওয়ার। সে ইচ্ছাটি এবার পূরণ হয়েছে। আশাকরি গানটি সবাই পছন্দ করবেন।

ন্যান্সি বলেন, রিজভী ওয়াহিদের চোখেরই পলকে গানটির ভক্ত আমি। তার গান গাওয়ার স্টাইলও দারুণ! আমাদের দুজনের গলায় এই গানটি খুব ভালো মানিয়েছে। গানটির কথা এবং সুর-সংগীতায়োজনও হয়েছে অসাধারণ।

রিজভী ওয়াহিদ আরো জানান, কিছুদিনের মধ্যেই গানটির মিউজিক ভিডিও তৈরি করবেন তিনি। এরপর বিভিন্ন টিভি চ্যানেল এবং অনলাইনে এটির প্রচার শুরু হবে।

 

প্রতিক্ষণ/এডি/আকিদুল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G