সিলেটে দুই ইউনিয়নের সংঘর্ষ, আহত অর্ধশত

প্রকাশঃ সেপ্টেম্বর ১৯, ২০১৬ সময়ঃ ৬:৪০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৪০ অপরাহ্ণ

সিলেট প্রতিনিধি:

nnnnnসিলেটে দোকানের সামনে গাড়ি রাখা নিয়ে দুই উপজেলার দুই ইউনিয়নের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অর্ধশতাধিক লোক আহত হয়েছে।

সোমবার দুপুরে সদর উপজেলার মোগলগাঁও ও পাশের বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়নের লোকজনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন জানান, রোববার লামাকাজি বাজারে দোকানের সামনে গাড়ি রাখা নিয়ে সদর উপজেলার যুগীরগাঁও গ্রামের এক ব্যবসায়ীকে মারধর করেন লামাকাজির মির্জারগাঁও গ্রামের এক ব্যবসায়ী। এর জের ধরে আজ দুপুরে উভয়পক্ষ মাইকিং করে লামাকাজি ব্রিজ এলাকায় সংঘর্ষে জড়ায়। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে দুই ইউনিয়নের গ্রামগুলোর হাজারো মানুষ উভয়পক্ষকে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

======

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G