হিজাব পড়া প্লেবয় ম্যাগাজিনের মডেল

প্রকাশঃ সেপ্টেম্বর ২৮, ২০১৬ সময়ঃ ১১:৫৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:০০ পূর্বাহ্ণ

3060_playboy

মডেলদের খোলামেলা ছবি ছাপার বিষয়ে খ্যাতি রয়েছে ব্রিটিশ ম্যাগাজিন প্লেবয়ের। এবার সেই প্লেবয়েই ছাপা হচ্ছে হিজাব পরিহিত এক মুসলিম নারীর ছবি।

এই নারীর নাম নূর তাগোরি (২২)। তিনি পেশায় একজন সংবাদকর্মী। প্লেবয় ম্যাগাজিনের আগামী অক্টোবর মাসের সংখ্যায় এসব ছবি ছাপা হবে। নতুন প্রজন্মের নতুন চেতনার পরিচিতি হিসেবে এই সংস্করণে নূরকে হাজির করছে প্লেবয়।

নূর তাগোরি প্রথম প্রজন্মের একজন লিবীয় বংশোদ্ভুত আমেরিকান। যিনি পশ্চিম ভার্জিনিয়ায় বসবাস করেন। যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক টেলিভিশনের প্রথম হিজাব পরিহিতা উপস্থাপক হওয়ার স্বপ্ন দেখেন তিনি।

২০১২ সালে প্রথম আলোচনায় আসেন এই তরুণি। এবিসি টেলিভিশনের নিউজ ডেস্কে বসে তোলা নিজের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে নূর লেখেন, ‘আমেরিকার টেলিভিশনের প্রথম হিজাব পরিহিত সংবাদ পাঠক।’

 

 

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G