‘মনে রাখবেন, ক্লিনটনরা ক্রিমিনাল’ : ট্রাম্প

প্রকাশঃ অক্টোবর ১৪, ২০১৬ সময়ঃ ২:২৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:২৪ অপরাহ্ণ

hilary

ডোনাল্ড ট্রাম্প আমেরিকানদের সমস্যা নিয়ে কথা বলার চেয়ে এখন সস্তা ব্যক্তিগত আক্রমণে অনেক বেশি মনোযোগী হয়ে উঠেছেন। তিনি তার বক্তব্যে যাচ্ছেতাইভাবে হিলারী-ক্লিনটন দম্পতিকে নাজেহাল করাতে বেশি ব্যস্ত হয়ে উঠেছেন বলে মনে করেন বিশ্বের উল্লেখযোগ্য বিভিন্ন গণমাধ্যম।

যুক্তরাষ্ট্রের রিবাপলিকান প্রার্থী ট্রাম্প ওয়েস্ট পাম বিচে বৃহস্পতিবার বলেন, ‘এই যে লড়াই তা জাতির টিকে থাকার জন্য। বিশ্বাস করুন ৮ নভেম্বর আমাদের জাতিকে রক্ষা করার শেষ সুযোগটি আসছে। এটা মনে রাখবেন। এই নির্বাচনই প্রমাণ করবে আমরা কি একটি জাতি না স্রেফ একটি গণতন্ত্র।

কিন্তু বেশ কিছু বৈশ্বিক স্বার্থ দিয়ে নিয়ন্ত্রিত ব্যবস্থা ভোট প্রক্রিয়ায় কারচুপি করবে, আমাদের পদ্ধতিতেই কারচুপি ঢুকে পড়েছে। এটাই বাস্তবতা। আপনার তা জানেন, তারাও তা জানে, আমিও তাই জানি, আর সত্যি কথা বলতে গোটা বিশ্বও তাই জানে।

এই সব শক্তি আর তাদের প্রতিবেশী মিডিয়া এই জাতির ওপর যে নিয়ন্ত্রণ আরোপ করছে তা সবারই ভালো করে জানা। আর যারাই তাদের সেসব কাজের চ্যালেঞ্জ করতে যাবে তারাই হবে যৌনবাদী, ধর্ষকামী আর বিদেশিদের নিয়ে ভিতু আর নৈতিকতাবোধ বিবর্জিত। তখন তারা আপনাকে আক্রমণ করবে। অপবাদ দেবে। তারা আপনার ক্যারিয়ার ও পরিবারকে ধ্বংস করে দিতে চাইবে। তারা আপনার সুনামসহ সব কিছুকেই তছনছ করে দিতে চাইবে। তারা মিথ্যাচার করে যাবে। মিথ্যা মিথ্যা আর মিথ্যাই বলে যাবে। আর অত:পর তারা ক্ষতির পায়তারা করবে।

মনে রাখবেন, ক্লিনটনরা ক্রিমিনাল।

ডোনাল্ড ট্রাসম্প যখন এসব বলছিলেন তখন তার ভক্ত সমর্থকরা চিৎকার করে বলতে থাকে, “তাকে জেলে দাও”।

ট্রাম্প আরও বলেন, তাদের অপরাধ ভালোভাবেই নথিভুক্ত। আর যেসব শক্তি তাদের রক্ষা করতে চায় তারা পররাষ্ট্র দফতরে হিলারি যেসব অপরাধ করেছেন সেগুলো ঢাকা দিতে চেষ্টা করবে। পররাষ্ট্র দফতর ও ক্লিনটন ফাউন্ডেশনের এমন সব কাজ আমরা ইতিহাসে আর কখনোই দেখিনি।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G