হামলা হতে পারে মার্কিন নির্বাচনে

প্রকাশঃ নভেম্বর ৫, ২০১৬ সময়ঃ ৩:১২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২০ অপরাহ্ণ

file-3

আল কায়েদা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির কর্মকর্তারা।

আগামী ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। কর্মকর্তা আশঙ্কা করছেন, এই হামলা নির্বাচনের আগে কিংবা নির্বাচনের দিন হতে পারে।

ধারণা করা হচ্ছে, টেক্সাস, নিউ ইয়র্ক ও ভার্জিনিয়ায় হামলা চালাতে পারে আল কায়েদা। তাই আগে থেকেই এসব অঙ্গরাজ্যের আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থায় থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র সরকারের একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, রাষ্ট্রীয় কিছু গোয়েন্দা সংস্থা স্থানীয় ও বিভিন্ন অঙ্গরাজ্যের কর্মকর্তাদের হামলার হুমকির ব্যাপারে তথ্য দিয়েছেন। তবে এই হুমকি ‘ততটা গুরুতর’ নয় বলে জানিয়েছেন গোয়েন্দারা।

হোয়াইট হাউস জানিয়েছে, আল কায়েদার হুমকি সম্পর্কে তারা ওয়াকিবহাল এবং নির্বাচনের দিন কিংবা তার আগে-পরে যে হামলার আশঙ্কা আছে, সে বিষয়ে তারা সচেতন।

মার্কিন টেলিভিশন সিবিএস নিউজ সর্বপ্রথম আল কায়েদার হামলার এই হুমকি সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করে। তারা বলে যে, নির্বাচনের আগের দিন সোমবার এ হামলার আশঙ্কা রয়েছে।
এক মার্কিন গোয়েন্দা বলেছেন, এই ধরনের ছোটখাট হুমকি তারা প্রায়ই পেয়ে থাকেন। তবে মঙ্গলবার প্রেসিডেন্ট নির্বাচন হওয়ায় এবারের হুমকিতে বাড়তি সতর্কতা গ্রহণ করা হচ্ছে।

তিনি বলেন, ‘হয়ত আমাদেরকে ভুল পথে পরিচালিত করার জন্য এ হুমকি দেওয়া হয়েছে। অথবা আরেকটি হতে পারে যে, কোথায় হামলা চালাতে হবে এ বিষয়ে অন্য কারো মনোযোগ আকর্ষণের জন্য এ হুমকি দেওয়া হয়েছে।’

নিউ ইয়র্ক ও নিউ জার্সির বন্দর কর্তপক্ষের মুখপাত্র স্টিভ কোলম্যান জানিয়েছেন, তারা নিউ ইয়র্ক সিটির বিমান বন্দর, টানেল ও ব্রিজগুলোতে (যেগুলো তারা পরিচালনা করে থাকেন) উচ্চ পর্যায়ের টহল শুরু করেছেন।

কোলম্যান আল কায়েদার হামলার হুমকি সম্পর্কে বিস্তারিত কিছু বলতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে নিউ ইয়র্ক পুলিশ বিভাগ জানিয়েছে, হামলার হুমকি ‘সুনির্দিষ্ট নয় এবং এখনো তা খতিয়ে দেখা হচ্ছে’।

নিউ ইয়র্ক পুলিশ বিভাগ এক বিবৃতিতে বলেছে, ‘হামলার হুমকি সম্পর্কে আমরা জেনেছি। এ বিষয়ে গোয়েন্দা সংস্থাগুলো ও জয়েন্ট টেররিজম টাস্ক ফোর্সের সঙ্গে আমাদের বিভাগ কাজ করছে।’

যদিও সম্প্রতি যুক্তরাষ্ট্রের মনোযোগ জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের দিকেই বেশি, আল কায়েদাকে এখনও তারা বড় সন্ত্রাসী সংগঠন হিসেবেই বিবেচনা করে।

তথ্যসূত্র : রয়টার্স, নিউ ইয়র্ক টাইমস ও বিবিসি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G