দেশে এখন ৯ কোটি ৬২ লাখ ভোটার

প্রকাশঃ ফেব্রুয়ারি ১, ২০১৫ সময়ঃ ৭:২৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:২৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

EC_logo_banglanews24_128818818ভোটার তালিকা হালনাগাদের পর দেশে বর্তমান ভোটার সংখ্যা দাড়ালো প্রায় ৯ কোটি ৬২ লাখে।

আজ রোববার নির্বাচন কমিশনের সহকারি পরিচালক (জাতীয় পরিচয়পত্র অণুবিভাগ) মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, মৃত্যুজনিত কারণে অনেক ভোটারকে আগের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এছাড়া নতুন ভোটাদের তালিকায় অন্তর্ভূক্ত করা হয়েছে।এবার নারী ভোটারের সংখ্যা তুলনামূলকভাবে কম হয়েছে।
সে হিসেবে বর্তমানে দেশের মোট ভোটার হলো ৯ কোটি ৬১ লাখ ৯৮ হাজার ৬৫২ জন। এদের মধ্যে ৪ কোটি ৮৪ লাখ ৫১ হাজার ৬৪২ জন পুরুষ ভোটার। আর মহিলা ভোটার ৪ কোটি ৭৭ লাখ ৪৭ হাজার ১০ জন । যার অনুপাত হচ্ছে ৫০.৩৭:৪৯.৬৩।

আগে দেশে মোট ভোটার ছিলো ৯ কোটি ১৯ লাখ ৮০ হাজার ৫৩১ জন।  এদিকে দ্বৈত ভোটার সনাক্ত হয়েছে ১ লাখ ৯ হাজার ৫০০ জন। এছাড়া ৪ লাখ ৮ হাজার ১৮৫ ভোটার এলাকা পরিবর্তন করেছেন।

প্রতিক্ষণ/এডি/ রাতুল

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G