যদি মন কাঁদে তুমি চলে এসো

প্রকাশঃ নভেম্বর ১৩, ২০১৬ সময়ঃ ১:১৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৩৬ পূর্বাহ্ণ

humayun_ahmed-1wb

যদি মন কাঁদে
তুমি চলে এসো, চলে এসো
এক বরষায়…………….(।।)

এসো ঝর ঝর বৃষ্টিতে
জল ভরা দৃষ্টিতে
এসো কোমল শ্যামল ছায় ।

যদিও তখন আকাশ থাকবে বৈরি
কদম গুচ্ছ হাতে নিয়ে আমি তৈরি ।।
উতলা আকাশ মেঘে মেঘে হবে কালো
ছলকে ছলকে নাচিবে বিজলী আরো
তুমি চলে এসো, চলে এসো
এক বরষায়…………….(।।)

নামিবে আঁধার বেলা ফুরাবার ক্ষণে
মেঘ মাল্লা বৃষ্টিরও মনে মনে ।।
কদম গুচ্ছ খোঁপায়ে জড়ায়ে দিয়ে
জল ভরা মাঠে নাচিব তোমায় নিয়ে
তুমি চলে এসো, চলে এসো
এক বরষায়…………….(।।)

যদি মন কাঁদে
তুমি চলে এসো, চলে এসো
এক বরষায়…………….

  • শিল্পীঃ মেহের আফরোজ শাওন
  • অ্যালবামঃ চল বৃষ্টিতে ভিজি
  • সুরকারঃ এস আই টুটুল
  • গীতিকারঃ হুমায়ুন আহমেদ
  • বছরঃ ২০০৯

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G