রবি-এয়ারটেল যাত্রা শুরু

প্রকাশঃ নভেম্বর ১৭, ২০১৬ সময়ঃ ১২:২৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৩৪ অপরাহ্ণ

dsj-57-29-01-2016একীভূত কোম্পানি হিসেবে বাণিজ্যিক কার্যক্রম শুরু করলো রবি ও এয়ারটেল। বুধবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

দেশের টেলিযোগাযোগ খাতের প্রথম একীভূতকরণ কার্যকর হওয়ার মাধ্যমে রবি ও এয়ারটেল এখন ‘রবি আজিয়াটা লিমিটেড’ নামে পরিচালিত হবে। ‘রবি’ ব্র্যান্ডের পাশাপাশি রবি আজিয়াটার একটি স্বাধীন ব্র্যান্ড হিসেবে থাকবে ‘এয়ারটেল’।

একীভূতকরণ প্রক্রিয়া শেষে রবি’র অধিকাংশ অর্থাৎ ৬৮ দশমিক ৭ শতাংশ মালিকানায় রয়েছে আজিয়াটা। ভারতীয় এয়ারটেলের ২৫ শতাংশ এবং বাকি ৬ দশমিক ৩ শতাংশের মালিক জাপানের এনটিটি ডোকোমো।

একীভূত কোম্পানিটি রবি আজিয়াটা লিমিটেড নামে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করবে। একীভূতকরণ শেষে বর্তমানে অপারেটরটির মোট গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩ কোটি ২২ লাখে। রবি ও এয়ারটেল একীভূত হওয়ার ফলে দেশজুড়ে কোম্পানিটির সবচেয়ে বিস্তৃত নেটওয়ার্কের পাশাপাশি মোবাইল ইন্টারনেট সেবায় আরো শক্তিশালী অবস্থান তৈরি হয়েছে। একই সাথে রবি দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর হিসাবে প্রতিষ্ঠিত হলো।

প্রতিক্ষণ/এডি/অপু

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G