আসছে তরুণ নির্মাতাদের তৈরি ‘রঙিন চশমা’

প্রকাশঃ নভেম্বর ২২, ২০১৬ সময়ঃ ১:৩৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৩৫ অপরাহ্ণ

rongin-choshmaরঙিন চশমা নামের একটি ধারাবাহিক নাটক তৈরি করতে যাচ্ছেন বহুল পরিচিত বেশ কয়েকজন নাট্যনির্মাতা একসাথে মিলে। একটি করে গল্প থাকছে প্রতি পাঁচ পর্বে।‘রঙিন চশমা’ নির্মাণের প্রধান পরিচালক হিসেবে থাকবেন দেনমোহর টেলিফিল্মের নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

এছাড়া অন্যান্য নির্মাতাদের মধ্যে থাকবেন ইমরাউল রাফাত, মাবরুর রশিদ বান্নাহ, শুভ্র খান, শ্রাবণী ফেরদৌস, ইমেল হক, আবু রায়হান জুয়েল, আবু হায়াত মাহমুদ।

নতুন আরেকটি টিভি চ্যানেল আসছে আগামী মাসে, যার নাম ‘বাংলা টিভি’। মূলত ‘রঙিন চশমা’ নাটকটি সেখানে প্রচার করা হবে। গতকাল সোমবার (২১ নভেম্বর) সন্ধ্যায় চ্যানেলটির কার্যালয়ে নির্মাতাদের সঙ্গে এ সংক্রান্ত চুক্তিস্বাক্ষর হয়।

চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে আরও ছিলেন বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সামাদ, পরিচালক সৈয়দ সামাদুল হক, শামস শান্তনু, হেড অব প্রোগ্রাম দীপংকর দীপন।

চ্যানেলটির সম্প্রচার শুরু হওয়ার পর সপ্তাহের প্রতি রোববার থেকে বৃহস্পতিবার রাত ৮টা ৩০ মিনিটে `রঙিন চশমা` প্রচারিত হবে।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G