পাইলটের হার্ট অ্যাটাক

প্রকাশঃ ডিসেম্বর ৩, ২০১৬ সময়ঃ ৫:৪৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৫৩ অপরাহ্ণ

glasgow-airportস্কটল্যান্ডের গ্লাসগো বিমানবন্দরে রানওয়েতে বিমান নিয়ে উড়াল দেওয়ার সময় হার্ট অ্যাটাকে আক্রান্ত হলেন এক পাইলট।

গ্লাসগো থেকে নেদারল্যান্ডসের আমস্টার্ডামের উদ্দেশে যাত্রার সময় অসুস্থ হয়ে পড়েন কেএলএম বিমানের পাইলট। কো-পাইলট বিমানটি নিয়ন্ত্রণে নিয়ে উড্ডয়ন বন্ধ রাখেন।

এক যাত্রীর সহযোগিতায় পাইলটকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং অগ্নিনির্বাপণকর্মীরা তাকে বিমান থেকে নামিয়ে আনেন।

ক্লাইডব্যাংকের গোল্ডেন জুলিবি হাসপাতালে নেওয়া হয় এই ডাচ পাইলটকে। তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন কর্মকর্তারা।

হার্ট অ্যাটাকে আক্রান্ত পাইলটের বিমানে ১২৮ জন যাত্রী ছিলেন। তার নিরাপদে আছেন। পরে অন্য ফ্লাইটে তাদের গন্তব্যে পাঠিয়ে দেওয়া হয়।
কেএলএম নেদারল্যান্ডসের বিমানসংস্থা। এর একজন মুখপাত্র জানিয়েছেন, আমস্টার্ডামের উদ্দেশে উড়াল দেওয়ার সময় পাইলট অসুস্থ হয়ে পড়েন এবং এক যাত্রীর সহযোগিতায় তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

স্কটল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিসের মুখপাত্র জানিয়েছেন, আমরা একটি ফোন কল পাই এবং আমাদের বলা হয়, গ্লাসগো বিমানবন্দরে এক ব্যক্তি হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন। আমরা ঘটনাস্থলে পৌঁছে তাকে নিয়ে হাসপাতালে যাই।

তথ্যসূত্র : বিবিসি অনলাইন।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G