রাজধানীতে ককটেল বিস্ফোরণে দুই ছাত্র আহত

প্রকাশঃ ফেব্রুয়ারি ১, ২০১৫ সময়ঃ ৯:৫৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৫৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

coktell_logo_sm_469717279রাজধানীতে পৃথক ককটেল বিস্ফোরণে বিশ্ববিদ্যালয় ও স্কুল ছাত্র আহত হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) রাতে এ দু’টি ঘটনা ঘটে।

পুরান ঢাকার বেগমবাজারে দুর্বৃত্তদের ককটেলে আহত হন জগন্নাথ কলেজের এমবিএ’র ছাত্র নুরুল আমিন বিপু (২৬)। দুর্বৃত্তদের ককটেল তিনি ডান পায়ের উরুতে আঘাতপ্রাপ্ত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে প্রায় একই সময়ে চতুর্থ শ্রেণীর ছাত্র সাব্বির হোসেন সিফাত (১২) লালবাগ চৌরাস্তার (ঢাকেশ্বরী মন্দির এলাকা) হৃদয় কনফেকশনাররি সামনে ককটেলে আহত হন। ককটেলে স্প্রিন্টার তার বাম গোড়ালির ওপরে বিদ্ধ হয়।

ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্প সহকারী উপপরিদর্শক (এএসআই) সেন্টু চন্দন দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

প্রতিক্ষণ/এডি/ রাতুল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G