বাণিজ্যমেলায় অংশগ্রহণ করছে ২১টি দেশ

প্রকাশঃ ডিসেম্বর ৩০, ২০১৬ সময়ঃ ২:৫৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৫৩ অপরাহ্ণ

29_ditf_01012016_0005দেশের সবচেয়ে বড় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ) এবারে ব্যাপক সারা ফেলেছে ব্যবসায়ীদের মাঝে। আগামী ১ জানুয়ারি রোববার আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২২তম এ আয়োজনে বাংলাদেশসহ ২১টি দেশ অংশগ্রহণ করছে।

যৌথভাবে এ মেলার আয়োজন করেছে সরকারি প্রতিষ্ঠান বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) জানিয়েছে, এই প্রথম বাণিজ্য মেলায় প্রবেশের টিকেট পাওয়া যাবে অনলাইনে। এ ছাড়া আগের মতো মেলার বাইরেও থাকবে টিকেট সংগ্রহের সুযোগ।

রাজধানীর শেরেবাংলানগরে শুরু হতে যাওয়া মেলা প্রাঙ্গণে জোড়ে সোরে চলছে প্রস্তুতির কাজ। এবারেও মেলার প্রধান গেট ঢাকা বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিনন্দন কার্জন হলের আদলে তৈরি করা হয়েছে।

মাসব্যাপী এ বাণিজ্য মেলায় বাংলাদেশসহ ২১টি দেশ অংশগ্রহণ করবে। দেশগুলো হচ্ছে- ভারত, পাকিস্তান, চীন, অস্ট্রেলিয়া, ব্রিটেন, দক্ষিণ কোরিয়া, জার্মানি, মালয়েশিয়া, ইরান, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, তুরস্ক, সিঙ্গাপুর, নেপাল, জাপান, মরক্কো, ভুটান, আরব আমিরাত, মরিশাস ও ঘানা ।

ইপিবির এক কর্মকর্তা জানান, অন্যান্য দেশগুলোকে ৪৮টি প্যাভিলিয়ন ও সাধারণ স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এরমধ্যে প্যাভিলিয়ন ২৮টি, মিনি প্যাভিলিয়ন ৭টি এবং প্রিমিয়ার স্টল আছে ১৩টি।

প্রথম বারের মতো মেলার দর্শনার্থীরা অনলাইনে টিকেট কাটার সুযোগ পাচ্ছে। সহজ ডটকমের মাধ্যমে অনলাইনে আগে থেকে টিকেট কাটাতে পারবে দর্শনার্থীরা। সেই সাথে মেলা চলাকালিন নির্দিষ্ট কাউন্টারেও টিকিট পাওয়া যাবে।

ইপিবি সূত্রে জানা যায়, এবারের মেলায় বিভিন্ন প্রতিষ্ঠান ১৩টি ক্যাটাগরিতে বিভিন্ন প্যাভিলিয়ন, বিভিন্ন প্রিমিয়ার, সাধারণ স্টল, ফুড স্টল ও রেস্টুরেস্টসহ মোট ৫৭৭টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। মেলায় স্টল বরাদ্দ নিতে বিভিন্ন প্রতিষ্ঠান মোট এক হাজার ২৭টি আবেদন করেছিল। এর মধ্যে সবচেয়ে বেশি আবেদন পড়েছে জেনারেল স্টলের জন্য। এবারে জেনারেল স্টলের জন্য লে-আউট প্ল্যান দেওয়া হয়েছে ২৯২টি। এর বিপরীতে আবেদন পড়েছে ৭১৭টি। আর বরাদ্দ দেওয়া হয়েছে ২৮০টি। এবার ফুড স্টলের জন্য লে-আউট প্ল্যানে মোট স্টল রাখা হয়েছে ২৪টি। এর বিপরীতে আবেদন পড়েছে ৭৫টি। বরাদ্দ দেওয়া হয়েছে ২৪টি । রেস্টুরেন্ট স্টলের জন্য লে-আউট প্ল্যানে মোট স্টল রাখা হয়েছে ৩টি। এরমধ্যে ৩টিই বরাদ্দ দেওয়া হয়েছে।

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। কোনো সাপ্তাহিক ছুটি ছাড়াই মেলা সকাল ১০ থেকে রাত ১০ পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। প্রবেশ ফি ধরা হয়েছে জনপ্রতি ৩০ টাকা। ছোটদের জন্য ২০ টাকা।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G