লিটনের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত

প্রকাশঃ জানুয়ারি ২, ২০১৭ সময়ঃ ১১:২৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৩০ পূর্বাহ্ণ

47179_leadগাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটনের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে রাষ্ট্রপতির পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল সারোয়ার হোসেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী এমপি লিটনের মরদেহে শ্রদ্ধা জানান।

এ সময় মন্ত্রিপরিষদ সদস্যরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সেখানে উপস্থিত ছিলেন।

এর আগে রোববার দুপুরে রংপুর পুলিশ লাইন্স স্কুল মাঠে এমপি লিটনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তার মরদেহ হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়।

এমপি লিটন শনিবার (৩১ ডিসেম্বর) গাইবান্ধার নিজ বাসভবনে আততায়ীর গুলিতে আহত হন। এরপর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।

বিকেল বিকেল ৪টায় গাইবান্ধায় পারিবারিক কবরস্থানে এমপি লিটনের মরদেহ দাফন করা হবে।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G