শাবনূর না থাকলে মিশার বিপরীতে ঋতুর্পণা

প্রকাশঃ জানুয়ারি ৯, ২০১৭ সময়ঃ ১০:০৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:০৭ অপরাহ্ণ

untitled-1শাবনূর ও মিশা সওদাগর। ঢাকাই ছবিতে একজনের পরিচিতি নায়িকা হিসেবে অন্যজনের পরিচিতি খলনায়ক হিসেবে। দুজনেই একত্রে একাধিক ছবিতে অভিনয় করেছেন। এরমধ্যে রয়েছে প্রেমের তাজমহল, নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি, দুই বধূ এক স্বামীসহ অনেক সুপারহিট ছবি। বড় পর্দায় দুজনেই একত্রে অভিনয় করলেও কখনোই নায়িকা থেকে খলনায়িকা কিংবা খলনায়ক হননি তারা।

তবে, এবার খলনায়ক থেকে নায়ক হতে যাচ্ছেন মিশা সওদাগর। আর সবকিছু ঠিকঠাক থাকলে নায়িকা হিসেবে থাকছেন শাবনূর।

মিশা-শাবনূর জুটিবেঁধে ‘বাপের দোয়া কি কম দামি’ শিরোনামের একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। ছবিটি প্রযোজনা করবেন কণ্ঠশিল্পী আসিফ আকবর আর পরিচালনায় থাকছেন ।

আসিফ সংবাদমাধ্যমকে বলেন , ‘এই ছবির চিত্রনাট্য তৈরি এবং চরিত্র বিন্যাস নিয়ে ভাবছি। পরিবারের প্রধান কর্তা বাবাকে কেন্দ্র করে তৈরি হবে আমার প্রযোজিত প্রথম ছবি। আপাতত কেন্দ্রীয় চরিত্রে যিনি অভিনয় করবেন মিশা ভাই। তাকে চূড়ান্ত করা হয়েছে। বাকিগুলো কিছুদিনের মধ্যে ঠিক করে ফেলব।’

মিশা বলেন, ‘ছবির গল্পটি আমি শুনেছি। দুর্দান্ত লেগেছে আমার কাছে। আর প্রযোজনায় থাকছে আমাদের সবার প্রিয় আসিফ। তাই আমি কাজটি করতে রাজি হয়েছি। সামনে শিল্পী সমিতির নির্বাচন শেষে এই ছবির কাজ শুরু করো।’

নির্মাতা সুমন দে বলেন , ‘এই ছবিতে মিশা সওদাগর অভিনেতা করবেন এটি চুড়ান্ত । তার নায়িকা হিসেবে শাবনূরের কথা ভাবা হয়েছে। শাবনূর এখন অস্ট্রেলিয়াতে আছেন। তারসঙ্গে মুঠোফোনে প্রাথমিক কথা হয়েছে। তিনি ছবিতে কাজ করার আগ্রহ দেখিয়েছেন। দেশের ফেরার কথা জানিয়েছেন ফেব্রুয়ারি মাসে। তখনই তার সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা হবে। যদি কোনো কারণে শাবনূরকে আমরা এই ছবিতে না পাই, তবে দ্বিতীয় চয়েজ রেখেছি কলকাতার ঋতুপর্ণা সেনগুপ্তকে।’

নির্মাতা সুমন দে আশা প্রকাশ করে আরও জানান, সবকিছু ঠিক থাকলে আগামী মার্চেই ‘বাপের দোয়া কি কম দামি’ ছবির নির্মাণ কাজ শুরু হবে।

এদিকে চলচ্চিত্র পাড়ায় ছবিটি নিয়ে দেখা গেছে বেশ আগ্রহ ।

প্রতিক্ষণ/এডি/এস.আর.এস

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G