গানসু অপেরা হাউজ অব চায়না এখন ঢাকায়

প্রকাশঃ ফেব্রুয়ারি ২, ২০১৫ সময়ঃ ১২:৫৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৫৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

www.bonikbarta.comবাংলাদেশ চায়না ফ্রেন্ডশীপ সেন্টারের আয়োজনে আজ ২ থেকে ৪ ফেব্রুয়ারি দানহুয়াং মেলোডি চার্ম অব দি সিল্ক রোড শীর্ষক সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেবে গানসু অপেরা হাউজ অব চায়না ।

বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৪০ বছর পূর্তি ও চীনা নববর্ষ উপলক্ষে ঢাকায় এসেছে গানসু অপেরা হাউজ অব চায়না।

এতে সহযোগিতা করছে বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস ও বাংলাদেশ শিল্পকলা একাডেমী।

গানসু অপেরা হাউজ অব চায়নার পরিবেশনায় থাকছে বাংলাদেশের ও চীনের বন্ধুত্ব জোরদার করার গীতিনৃত্য টুগেদার ফরএভার, প্রাচীন চীনের ঐতিহ্য নিয়ে গীতিনৃত্য পরিবেশনা পাইপার বাউস, একক পরিবেশনা (নারী) দ্য কুলেস্ট অ্যাথনিক ট্রেন্ড, কণ্ঠ সংগীত পরিবেশনা জেসমিন, ট্রিবেটান যুবসমাজকে তুলে ধরে নৃত্য পরিবেশনা ন্সো-কাভার্ড প্লাটিয়ু, ও যন্ত্রসংগীত পরিবেশনা।

২ ফেব্রুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে তিন দিনের অনুষ্ঠানটি উদ্বোধন করবেন পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং চীনা রাষ্ট্রদূত।

বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখবেন বাংলাদেশ চায়না ফ্রেন্ডশীপ সেন্টারের সভাপতি দেলোয়ার হোসেন, স্বাগত বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ চায়না ফ্রেন্ডশীপ সেন্টারের সাধারণ সম্পাদক এইচএম জাহাঙ্গীর আলম রানা।

প্রতিক্ষণ/এডি/ইসলাম

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G