লেখক আবুল হায়াত ও তৌকীর আহমেদের বই
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
নাট্যব্যক্তিত্ব আবুল হায়াতের গল্পগ্রন্থ চোখ গেল পাখি ও তৌকীর আহমেদের নাটকের বই অজ্ঞাতনামা একুশে গ্রন্থমেলার প্রথম দিনে এসেছে।
আবুল হায়াতের চোখ গেল পাখি শিরোনামের বইয়ে স্থান পেয়েছে তিনটি গল্প। গল্পগুলোর শিরোনাম হচ্ছে রসিয়া,খুনি ও চোখ গেল পাখি।
নতুন বই প্রসঙ্গে আবুল হায়াত বলেন, এক সময় নিয়মিত লেখালেখির অভ্যেস ছিল। অভিনয়ের চাপে এখন কমে গেছে।
তবে বিগত কয়েক বছর ধরে প্রতি মেলাতেই অন্তত একটি করে বই পাঠকদের উপহার দেওয়ার চেষ্টা করছি।
সেই ধারাবাহিকতাতেই এবারের বই মেলায় এসেছে চোখ গেল পাখি। আশা করি আমার পাঠক ও ভক্তরা আমার গল্পগ্রন্থটি সংগ্রহ করবেন।
মো. শরিফুর রহমান আরও জানান, প্রকাশিত হয়েছে তৌকীর আহমেদের নাটকের বই অজ্ঞাতনামা।
তারকাদের বই প্রকাশ করা প্রসঙ্গে তিনি বলেন, প্রত্যেকটা প্রকাশনীর কিছু নিজস্ব বৈশিষ্ট্য থাকে। কেউ নিয়মিত হুমায়ূন আহমেদের বই প্রকাশ করছে। কেউ মুহাম্মদ জাফর ইকবালের বই প্রকাশ করে।
আমরা গত কয়েক বছর থেকে প্রতি মেলাতেই কয়েকজন তারকার বই প্রকাশ করে আসছি। এ ছাড়া অন্য গুরুত্বপূর্ণ লেখকদের বই তো থাকছেই। বই দুটি প্রকাশ করেছে শব্দশিল্প প্রকাশনী।
প্রতিক্ষণ/এডি/আকিদ
























