প্রেক্ষাগৃহে আরিফিন শুভ-নুসরাত ফারিয়া

প্রকাশঃ ফেব্রুয়ারি ৯, ২০১৭ সময়ঃ ৬:৫১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:১৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

Premi 01শুক্রবার (১০ ফেব্রুয়ারি) থেকে সারাদেশে মোট ৮৬ প্রেক্ষাগৃহে চলছে বছরের অন্যতম আলোচিত ছবি ‘প্রেমী ও প্রেমী’। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এ সিনেমায় শুভ-ফারিয়ার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মডেল ও চিত্রনায়ক আমান রেজা। ছবিটি পরিচালনা করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা জাকির হোসেন রাজু।

ছবিটি প্রসঙ্গে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ বলেন, ‘এখন পর্যন্ত ৮৬টি হল বুকিং হয়েছে। হল সংখ্যা আর বাড়াতে চাচ্ছি না। আমাদের ইচ্ছে ছিল ৫০টি হলে সিনেমাটি বুকিং দিব। পরের সপ্তাহে বাকি হলে মুক্তি দেয়ার পরিকল্পনা ছিল।’

তিনি আরো বলেন, ‘প্রেমী ও প্রেমী সিনেমার গল্প ও নির্মাণ ভালো হয়েছে। দ্বিতীয় সপ্তাহেও সিনেমাটি চলবে বলে আশা করছি।’

সম্প্রতি প্রেমী ও প্রেমী চলচ্চিত্রটি বিনাকর্তনে সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়। ইতোমধ্যে এ ছবিটির কয়েকটি গান ইউটিউবে প্রকাশিত হওয়ার পর দর্শক মহলে গানগুলো একদিকে যেমনি সাড়া পেয়েছে অন্যদিকে ছবিটি দেখার প্রতিও তৈরী করেছে আগ্রহ।

উল্লেখ্য নুসরাত ফারিয়া অভিনীত চতুর্থ চলচ্চিত্র প্রেমী ও প্রেমী’। অন্যদিকে আরিফিন শুভ অভিনীত সর্বশেষ ‘নিয়তি’ শিরোনামের সিনেমাটি গত ১২ আগস্ট সারাদেশে মুক্তি পায়। সিনেমাটিতে শুভর বিপরীতে অভিনয় করেছেন জলি।

প্রতিক্ষণ/এডি/এস.আর.এস

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G