একসঙ্গে অমিত হাসান ও জিৎ

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৫, ২০১৭ সময়ঃ ১০:০০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৫৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

jeet 01বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি ‘বাদশা’তে অভিনয়ের পর আবারো যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করছেন ওপার বাংলার সুপারস্টার জিৎ। বাবা যাদব পরিচালিত যৌথ প্রযোজনার ছবি ‘বস-টু’তে দেখা যাবে এ টালিউড স্টারকে। ছবিতে জিৎ- এর সঙ্গে এবারই প্রথম একসঙ্গে অভিনয় করছেন বাংলাদেশের দর্শকপ্রিয় অভিনেতা অমিত হাসান।

এতে অমিত বাংলাদেশের ব্যবসায়ী শাহনেওয়াজের চরিত্রে ও জিৎ অভিনয় করছেন সূর্য চরিত্রে। ইতোমধ্যে কলকাতায় চলচ্চিত্রটির শুটিংয়ে অংশ নিয়েছেন অমিত হাসান ও জিৎ।

এ বিষয়ে অমিত হাসান বলেন, ‘জিৎ অনেক মিশুক প্রকৃতির। সেই সঙ্গে কাজের বিষয়ে যথেষ্ট সিরিয়াস। সবচেয়ে ভালোলাগার বিষয় এই যে, পরিচালক একটি দৃশ্য মনিটরে দেখে তৃপ্ত না হওয়া পর্যন্ত জিৎ অভিনয় করেন। তারমধ্যে কোনোরকম বিরক্তিভাব দেখিনি। যথেষ্ট সম্মান দিয়েই আমার সঙ্গে কাজ করেছেন।’

এদিকে অমিত হাসান সম্পর্কে নায়ক জিৎ জানান, ‘অমিত দা’র সঙ্গে এটা আমার প্রথম কাজ। তিনি সত্যিই খুব অভিজ্ঞ একজন অভিনেতা। তারসঙ্গে কাজ করে দারুণ অভিজ্ঞতা হয়েছে আমার। মূলকথা হচ্ছে একজন শিল্পী হিসেবে তিনি যেমন বিনয়ী, মানুষ হিসেবেও অসাধারণ।’

এদিকে আগামীকাল ( বৃহস্পতিবার ) ঢাকায় ফেরার কথা রয়েছে অমিত হাসানের। ফিরেই তিনি মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘দুলাভাই জিন্দাবাদ’ ছবির মহরতে অংশ নেবেন।

প্রতিক্ষণ/এডি/এস.আর.এস

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G