ফ্রুট নিনজা গেইম থেকে মুভি

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৮, ২০১৭ সময়ঃ ৭:১১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৫৯ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক:

Fruit-Ninja 01

অ্যান্ড্রয়েড ও আইওএসের একটি জনপ্রিয় গেইমের নাম ফ্রুট নিনজা। অতি সাধারণ বিষয় নিয়ে তৈরি হলেও গেইমটি জনপ্রিয়তা অর্জন করেছে বেশ তাড়াতাড়ি। ইতোমধ্যেই সব ধরণের প্লাটফর্মে ১ বিলিয়ন ডাউনলোডের রেকর্ডও গড়ে ফেলেছে ফ্রুট নিনজা নামের এই গেইম।

তবে বাতাসে একটি উড়ো খবর উড়ে বেড়াচ্ছে। ডেভেলপার হাফব্রিক হলিউডের সেই নায়ক-নায়িকাদের খুঁজছেন যারা ফ্রুট নিনজা মোবাইল গেইমকে বড় পর্দায় নিতে উৎসাহী।

তবে নতুন খবর হল নিউ লাইন সিনেমা ফ্রুট নিনজাকে মুভিতে রূপান্তর করতে হাফব্রিকের সাথে ইতোমধ্যে চুক্তিবদ্ধ হয়ে গেছে। বিখ্যাত নির্মাতা ট্রিম ভিনসনের হাত ধরে তৈরি হতে যাচ্ছে মুভিটি; যিনি সফল মুভি ‘জার্নি টু দ্য সেন্টার অব দ্য আর্থ’ এবং ‘সান অ্যান্ড্রেয়াস’ নির্মাণ করেছেন।

এছাড়া ফ্রুট নিনজা মুভির স্ক্রিপ্ট লিখছেন জে.পি. লেভিন ও চাদ দামিয়ানি; যারা এর আগে ‘হাউ টু সার্ভাইভ এ গার্ডেন জিনোম অ্যাটাক’প্রকল্পটি লিখেছেন।

যতদূর জানা গেছে, মুভির গল্পটি হবে একটি দলকে নিয়ে যারা পৃথিবীকে বাঁচাতে ফ্রুট নিনজা হিসেবে তৈরি হতে নিয়োগ পেয়েছে। তবে মুভিটিতে কারা অভিনয় করবে, কবে এটি মুক্তি পাবে কিংবা মুভির নাম কী হবে এ নিয়ে কোনো কথা বলছে না কোম্পানিটি। এরপরও ধরে নেওয়া হচ্ছে ‘ফ্রুট নিনজা-দ্য মুভি’ই হতে পারে এর নাম।

প্রতিক্ষণ/এডি/এস.টি

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G