চট্টগ্রামে ৩ কোটি টাকার স্বর্ণের বার সহ ২ জন আটক

প্রকাশঃ জানুয়ারি ১৪, ২০১৫ সময়ঃ ১:৪৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৩৯ অপরাহ্ণ

gold barনগরীতে প্রায় তিনি কোটি টাকা মূল্যের ৬৫টি স্বর্ণের বারসহ ২ জনকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ।

মঙ্গলবার রাত দেড়টার দিকে কোতোয়ালী থানা এলাকার কেসিডি রোড থেকে তাদের আটক করা হয়।

নগর পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (কোতোয়ালী) মোহাম্মদ আবদুর রউফ তথ্য নিশ্চিত করেন। জব্দ করা স্বর্ণের ওজন আট কেজি ও মূল্য প্রায় তিন কোটি টাকা। এসময় চোরাচালান কাজে ব্যবহৃত একটি প্রিমিও কার জব্দ করা হয় বলেও  জানান তিনি।

আটককৃতরা স্বর্ণগুলো বাহক হিসেবে ঢাকা নিয়ে যাচ্ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছেন।

প্রতিক্ষন/এডি/পলাশ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G