আমরা দেয়াল নির্মাণ করতে যাচ্ছি

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৫, ২০১৭ সময়ঃ ৯:৩৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:১৮ পূর্বাহ্ণ

donald-trumpমেক্সিকো সীমান্তে খুব দ্রুতই দেয়াল নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে রক্ষণশীলদের একটি সম্মেলনে ট্রাম্প এই প্রতিশ্রুতি দেন।

মেরিল্যান্ডের ন্যাশনাল হারবারে রক্ষণশীলদের বার্ষিক সম্মেলন কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্স (সিপিএসি)। এতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থান থেকে রক্ষণশীল বিভিন্ন সংগঠনের কর্মী ও নির্বাচিত জনপ্রতিনিধিরা অংশ নেন।

সেই সম্মেলনে দেওয়া বক্তব্যে ট্রাম্প যুক্তরাষ্ট্রের নাগরিকদের অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে সীমান্তে বিশাল দেয়াল নির্মাণের কথা বলেন।

সম্মেলনের তৃতীয় দিনে বক্তব্য দেওয়ার সময় ‘যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্র’ বলে স্লোগান দিতে থাকেন ট্রাম্প-সমর্থকরা। এ সময় ট্রাম্প ‘বাজে লোকজনকে দেশ থেকে বের করে দেওয়ার’ ওপর গুরুত্বারোপ করেন।

‘আমরা দেয়াল নির্মাণ করতে যাচ্ছি। এটা খুব দ্রুতই শুরু হতে যাচ্ছে। নির্ধারিত সময়ের আগেই’, বলেন ট্রাম্প।

ট্রাম্প যেদিন সীমান্তে দেয়াল নির্মাণের প্রতিশ্রুতির কথা বলেছেন, ঠিক তার আগের দিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন ও স্বরাষ্ট্রমন্ত্রী (হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি) জন কেলি মেক্সিকোর একই পদে থাকা দুই মন্ত্রীর সঙ্গে কথা বলেন। বৃহস্পতিবার রুদ্ধদ্বার বৈঠকের পর সংবাদ সম্মেলনে দুই মন্ত্রীর কেউই সীমান্তে দেয়াল নির্মাণ নিয়ে কোনো কথা বলেননি।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G