পাহাড়ি নারীর চরিত্রে পরীমনি

প্রকাশঃ মার্চ ১৪, ২০১৭ সময়ঃ ৭:৪২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৪২ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক:

বর্তমান সময়ের আলোচিত নায়িকা পরীমনি। ২০১৫ সালে শাহ আলম মন্ডল পরিচালিত ভালোবাসা সীমাহীন চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে ঢালিউডে যাত্রা শুরু হয় তার।

কেটে গেছে দুটি বছর কিন্তু ইতিবাচক দিকের চেয়ে নেতিবাচক কারণেই বেশি আলোচনায় এসেছেন এই নায়িকা। বিয়ের গুঞ্জন, সাংবাদিকদের সাথে অশোভন আচরণ, শুটিং সেটে বিলম্বে উপস্থিতি, কাজের প্রতি সিরিয়াস না হওয়া এই রকম অনেকগুলো বিষয়কে ছাপিয়ে চলচ্চিত্রে মহলে পরীমনিকে নিয়ে এখন মূল সমালোচনার বিষয় প্রায় দুই ডজন ছবি মুক্তির পরেও কোনো ছবি হিটের তালিকায় না থাকা আর শাকিব খান, বাপ্পি, সায়মন থেকে শুরু করে জনপ্রিয় নায়কদের সাথে জুটিবদ্ধ হয়ে ফ্লপ তকমা পাওয়ার পরেও নতুন ছবিতে চুক্তিবদ্ধ হওয়া ।

এই নায়িকাকে নিয়ে নতুন খবর হচ্ছে, শামীমুল ইসলাম শামীর পরিচালিত ‘চাঁদনী’ চলচ্চিত্রে পাহাড়ি নারীর চরিত্রে অভিনয় করবেন তিনি। ছবিতে পরীমনির বিপরীতে অভিনয় করবেন জায়েদ খান ও আসিফ নূর। সম্প্রতি কণ্ঠশিল্পী আসিফ আকবরের স্টুডিওতে এই ছবির মহরত অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন পরীমনি, জায়েদ খান, আসিফ নূর, কণ্ঠশিল্পী আসিফসহ আরো অনেকে।

নির্মাতা জানান, পাহাড়ি একজন বাঙালি নারীর চরিত্রে পরীমনিকে অভিনয় করতে দেখা যাবে। এর গল্প ত্রিভুজ প্রেমের। আগামী জুন মাস থেকে ছবির দৃশ্যধারণ শুরু হবে।

ছবি প্রসঙ্গে পরীমনি বলেন, ‘ছবিতে আমি এক দুরন্ত নারী, যে কি-না পাহাড়-পর্বত চষে বেড়ায়। নাম চাঁদনী। অভাবের সংসারে মেয়েটি বড় হয়। পাহাড়ে লাকড়ি কুড়িয়ে তার সংসার চলে। ছবির গল্প আমার কাছে দারুণ ভালো লেগেছে। এর দৃশ্যধারণও হবে মনোরম লোকেশনে। সব মিলিয়ে ছবিটি নিয়ে আমি দারুণ আশাবাদী।

 

প্রতিক্ষণ/এডি/এস.আর.এস

 

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G