রেজওয়ানা চৌধুরীর ‘শ্রুতি গীতবিতান-২’
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষন ডটকম
রেজওয়ানা চৌধুরী বন্যার তত্ত্বাবধায়নে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতবিতানের দুই হাজার ২২২টি গান রেকর্ড করা হয়েছিল ২০১১ ।
এবার শুরু হয়েছে অ্যালবামটির সংস্কারের কাজ। নতুন এ সংস্করণের নাম ‘শ্রুতি গীতবিতান-২’।
২০১১ সালের ডিসেম্বরে সিডি আকারে প্রকাশিত হয়েছিল রবীন্দ্রসংগীতের সবচেয়ে বড় সংগ্রহশালা ‘শ্রুতি গীতবিতান’।
সংগ্রশালাটির সমন্বয়কারী রবীন্দ্রসংগীত শিক্ষা প্রতিষ্ঠান সুরের ধারা জানিয়েছে, এতে বেশ কিছু পুরনো গান নতুন করে রেকর্ডিং করা হবে।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ রেজওয়ানা চৌধুরী বন্যা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রথমটিতে বেশ কিছু গানের মান ঠিক মতো হয়নি বলে আমার মনে হয়েছে।
সময়স্বল্পতা, স্বরলিপি সংগ্রহ ও অনেক পুরনো গানের রেকর্ডিং যুক্ত করাতে বেশ কিছু গান মূল্যায়ন করা জরুরি হয়ে পড়েছে। তাই নতুন এ সংস্করণ তৈরির উদ্যোগ।’
জানা গেছে, গান মূল্যায়নের জন্য দেশের দশজন রবীন্দ্রসংগীতশিল্পীর একটি কমিটি তৈরি করা হয়েছে। তাদের প্রতিবেদনের ভিত্তিতেই চলতি মাস থেকে মূল কাজ শুরু হবে।
প্রতিক্ষন/এডি/আকিদুল
























