ডাক্তারের পরামর্শে সিঙ্গাপুর গেলেন ফখরুল

প্রকাশঃ মার্চ ২৭, ২০১৭ সময়ঃ ১২:৩০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৩০ অপরাহ্ণ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর  ডাক্তারের পরামর্শে নিয়মিত শারীরিক চেক-আপের অংশ হিসেবে সিঙ্গাপুরে গেলেন।

রোববার দিবাগত রাত ১১টা ৫৫ মিনিটে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে ঢাকা ত্যাগ করেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান প্রতিক্ষণকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, মির্জা ফখরুল ইসলাম তার চিকিৎসা শেষে আগামী ৩১ মার্চ দেশে ফিরতে পারেন।

এর আগে গতকাল তার স্ত্রী রাহাত আরা বেগম সিঙ্গাপুর গিয়েছেন। কিন্তু স্বাধীনতা দিবস উপলক্ষে দলের বিভিন্ন কর্মসূচি থাকায় তিনি রোববার রাতে গেলেন।

প্রতিক্ষণ/এডি/রাহ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G