স্বামীর মৃত্যুর খবরে স্ত্রীর মৃত্যু

প্রকাশঃ মার্চ ২৭, ২০১৭ সময়ঃ ১২:৪৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৪৬ অপরাহ্ণ

লালমনিরহাটের হাতীবান্ধায় খবির উদ্দিন নামে এক ব্যক্তির মৃত্যু সংবাদ শুনে তার স্ত্রী দেলজান মারা গেছেন।

রোববার রাতে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের জোত বাড়াইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের পারিবার সুত্রে জানা যায়, স্বাধীনতা দিবস উপলক্ষে বাড়াইপাড়া ইফতেদায়ি মাদ্রাসার ক্রীড়া প্রতিযোগিতায় চেয়ার বদল খেলায় অংশগ্রহণ করেন খবির উদ্দিন। ওই খেলায় তিনি ২য় স্থান অধিকার করেন।

সেসময় হঠাৎ করে খবির উদ্দিন অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। এ সংবাদ শুনে রাতে তার স্ত্রী দেলজান অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নিয়ে আসার পথে তারও মৃত্যু হয়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টংভাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিয়ার রহমান।

প্রতিক্ষণ/এডি/নব

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G