জঙ্গি আস্তানার একটিতে অভিযান; অারেকটিতে পুলিশ পাহারা

প্রকাশঃ মার্চ ২৯, ২০১৭ সময়ঃ ১:১০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৩২ অপরাহ্ণ

মাহমুদ এইচ খান, মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারে পৃথক ২টি জঙ্গি আস্তানা ঘিরে রেখেছে পুলিশ। শহরেরর বড়হাট এলাকায় একটি বাসা ও সদর উপজেলার সরকারবাজার ফতেহপুর এলাকায় একই মালিকের বাড়িতে জঙ্গিরা অবস্থান করছে।

এরই মধ্যে সকাল সাড়ে নয়টার দিকে ফতেহপুর আস্তানায় অভিযান শুরু করেছে পুলিশ ও র‍্যাব।

জঙ্গিরা ভেতর থেকে গ্রেনেড ও গুলি ছোড়ছে। পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে তুমুল গুলাগুলি ও গ্রেনেডের শব্দে আশপাশ কেপে উঠছে। অপর দিকে বড়হাট আস্তানার বাইরে পুলিশকে লক্ষ করে একাধিক গ্রেনেড ছোড়েছে পুলিশ। সকাল ১১টার দিকে গুলির শব্দও শুনা যায়।

এদিকে ফতেহপুর আস্তানায় ১১জঙ্গি আত্মসমর্পনের খবর শুনা গেলেও পুলিশ এখনো নিশ্চিত করে কিছু বলছেনা।

আজ বুধবার ভোরে বড়হাট এলাকায় একটি বাসায় জঙ্গিরা অবস্থান করছে বলে খবর পেয়ে বড়হাট এলাকার লন্ডন প্রবাসী সাইফুল ইসলামের বাসায় অভিযান চালায়। সেখান থেকে একই মালিকের গ্রামের বাড়ি সরকারবাজার ফতেহপুরেও জঙ্গিরা অবস্থান করছে বলে জানতে পারে পুলিশ। এরপর উভয় এলাকা পুলিশ ঘেরাও করে রাখে।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G