বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল বাড়লো

প্রকাশঃ ফেব্রুয়ারি ৩, ২০১৫ সময়ঃ ৩:০৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৩১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

20-do-lhortal 222চলমান হরতাল আরও ৩৬ ঘণ্টা বাড়িয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত হরতাল কর্মসূচি চলবে।

মঙ্গলবার দুপুরে ২০ দলীয় জোটের তরফে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে হরতালের সময় সীমা বৃদ্ধির এ ঘোষণা দেয়া হয়।

এর আগে ১ ফেব্রুয়ারি রোববার সকাল ছয়টা থেকে ৪ ফেব্রুয়ারি বুধবার সকাল ছয়টা পর্যন্ত টানা ৭২ ঘণ্টার হরতাল ডাকে ২০ দলীয় জোট। এছাড়া ৫ জানুয়ারি থেকে চলছে তাদের লাগাতার অবরোধ কর্মসূচি।

বিবৃতিতে সালাহউদ্দিন আহমেদ বলেন,  এখনও পর্যন্ত গণদাবী মেনে নেয়ার কোনো ঘোষনা না দিয়ে সরকারের পেটোয়া যৌথবাহিনী কর্তৃক নরহত্যা চালিয়ে যাওয়ার প্রতিবাদে, দেশব্যাপী ২০ দলীয় জোটের নেতা-কর্মীদেরকে নির্বিচারে খুন, গুম, হামলা-মামলা ও গণগ্রেফতারের প্রতিবাদে, সাংবাদিক ও সংবাদকর্মী নির্যাতন এবং সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণের প্রতিবাদে, বিচার ব্যবস্থার ওপর সরকারী নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত মহাসচিবসহ সকল জেষ্ঠ্য নেতৃবৃন্দ ও বরেণ্য বিশিষ্ট নাগরিকবৃন্দের বিরুদ্ধে অব্যাহতভাবে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে দেশব্যাপী চলমান অবরোধ কর্মসূচির পাশাপাশি চলমান ৭২ ঘন্টার শান্তিপূর্ণ হরতাল আগামী ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত বর্ধিত করা হলো।

প্রতিক্ষণ /এডি/জাহানারা

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G