লক্ষ্মীপুরে যুবলীগ নেতা খুন

প্রকাশঃ ফেব্রুয়ারি ৩, ২০১৫ সময়ঃ ৪:৫০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৫০ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

lokshmipurলক্ষ্মীপুর সদর উপজেলায় এক যুবলীগের নেতাকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ মঙ্গলবার ভোররাতে উপজেলার দত্তপাড়া ইউনিয়নে এ ঘটনাটি ঘটে।

নিহত রুবেল হোসেন দত্তপাড়া ইউনিয়নের ৪নং ওর্য়াডের যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রুবেল হোসেন পুলিশের তালিকাভূক্ত সন্ত্রাসী। সে এলাকার সন্ত্রাসীবাহিনী প্রধান আজিজ মেম্বারের সহযোগী হিসেবেও পরিচিত।

নিহতের বড় ভাই বাহার উদ্দিন জানান, রাতে মোবাইল ফোনের মাধ্যমে সন্ত্রাসীরা রুবেল হোসেনকে বাড়ির থেকে ডেকে নিয়ে রাতে কোনো এক সময়ে তাকে জবাই করে হত্যা করে। পরে লাশ দত্তপাড়ার বড়ালিয়ার বড় পাড়া গ্রামের রাস্তার পাশে ফেলে রাখা হয়।

দত্তপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো.জামাল উদ্দিন জানান, খবর পেয়ে সকালে রুবেল হোসেনের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে হত্যা চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। সে পুলিশের তালিকাভূক্ত সন্ত্রাসী।

প্রতিক্ষণ /এডি/হামিদ

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G