হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে শাকিব খান

প্রকাশঃ এপ্রিল ১৩, ২০১৭ সময়ঃ ১:৫৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৫৯ অপরাহ্ণ

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খান ‘অসুস্থ’। তিনি রাজধানীর ধানমণ্ডির ল্যাব এইড হাসপাতালে চিকিৎসা নিতে গেছেন।

আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে শাকিব খান ল্যাব এইড হাসপাতালের জরুরি বিভাগে যান। তাঁর সঙ্গে একজন নিকট আত্মীয় রয়েছেন। তিনি জানান, শাকিব খান বুকে ও ঘাড়ে ব্যথা অনুভব করছিলেন। তাই তাঁকে হাসপাতালে আনা হয়েছে।কিব খান তাঁর যেকোন চিকিৎসা ল্যাব এইড হাসপাতালেই করিয়ে থাকেন বলে জানান ওই আত্মীয় জানান।

ল্যাব এইড হাসপাতালের কাস্টমার কেয়ারের সাহারা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শাকিব খান অসুস্থ হয়ে জরুরি বিভাগে এসেছেন। এখনো ভর্তি হননি।

এই মুহূর্তে শাকিব খানের ইসিজি করা হচ্ছে।

এর আগে গত সোমবার (১০ এপ্রিল) বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ২৪-এর সরাসরি অনুষ্ঠানে অপু বলেন, ‘শাকিবের সঙ্গে আমার বিয়ে হয়েছিল ২০০৮ সালের ১৮ এপ্রিল। বিয়ের সময় আমার নাম পরিবর্তন করা হয়েছিল। আমার নাম রাখা হয়েছিল অপু ইসলাম খান। বিয়ের সময় শাকিবের ভাই ও একজন প্রযোজক উপস্থিত ছিলেন। তাঁর কারণেই বিয়ের বিষয়টি গোপন রাখা হয়েছিল।’

অপু বিশ্বাস বলেন, ‘আমি কাল থেকে আজ পর্যন্ত একটা কথাই বলব। আমার সন্তানের স্বীকৃতি, আমার স্বীকৃতি পেয়ে গেছি এবং দশজন মানুষের কাছে আমি মুখ উঁচু করে চলতে পারব। এর থেকে বড়, মানে এর থেকে ভালো বলার আমার আর কোনো ভাষা নেই।’ তিনি বলেন, ‘আমার সন্তান, আমার সংসার, আমার স্বামী, আমার পরিবার এবং আমার সামাজিক মর্যাদা সবকিছু আমি পেয়ে গেছি। আমার এখানে কোনো ষড়যন্ত্র কাজ করবে না, কারণ এখানে আমি খুব বেশি ভালোবাসি আমার পরিবারকে।’

অপু বিয়ের কথা বললেও এই বিষয়টি প্রথমে স্বীকার করেননি শাকিব। পুরো বিষয়টিকে তিনি বাংলা ছবির ইন্ডাস্ট্রি এবং তাঁর তারকা ইমেজকে ধ্বংস করে দেওয়ার বিশাল চক্রান্ত হিসেবে দাবি করেছিলেন।

তবে পরদিন  শাকিব খান বলেন, ‘চিত্রনায়িকা অপু আমার স্ত্রী আর আব্রাহাম আমারই সন্তান। অপুকে কেউ ভুল বুঝিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করেছে। এখন আমাদের সম্পর্ক স্বাভাবিক। গতকাল আমি রাগের মাথায় গণমাধ্যমে অনেক কথা বলেছি।’

প্রতিক্ষণ/এডি/শান

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G